ঢাকা ০৯:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
কুমিল্লা আইডিয়াল কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি স্ত্রী হত্যা মামলায় জেল খাটেন স্বামী, ১২ বছর পর সেই মৃত স্ত্রী জীবিত উদ্ধার তরুণদের ২০ লাখ টাকা ঋণ দেবে সরকার, আবেদনে যেসব কাগজপত্র লাগবে রোটারী ক্লাব অব কুমিল্লা রয়েলের আছিয়া গণি বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপন ও বিতরণ বেবি পাউডারে ক্যানসারের ঝুঁকি, মামলা সরাতে ৬৮ হাজার কোটি টাকা দিতে রাজি জনসন্স সিংগাইর গ্রাম আদালত পরিদর্শনে যুগ্ম সচিব ড. কাজী শাহজাহান, কার্যক্রমে সন্তোষ প্রকাশ পাটগ্রামে মাদরাসা শিক্ষকের ওপর হামলা ও আটক রাখার অভিযোগে সংবাদ সম্মেলন গোদাগাড়ীর শীর্ষ ২০ মাদক কারবারি: কোটি টাকার সম্পদ ও বিলাসী জীবন রসুলপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে স্কাউটের দীক্ষা অনুষ্ঠিত

চৌদ্দগ্রামে আলকরা ইউনিয়ন প্রবাসী কল্যাণ’র উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ০৫:০১:১৫ অপরাহ্ন, বুধবার, ১৩ মার্চ ২০২৪
  • / ৯৭৪৩ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জহিরুল ইসলাম সুমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামে প্রতি বছরের ন্যায় এবারও পবিত্র মাহে রমযান উপলক্ষে ‘আলকরা ইউনিয়ন প্রবাসী কল্যাণ পরিবার’ এর উদ্যোগে ইউনিয়নের অসহায় ও হতদরিদ্র ৬৯৫ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

এতে ছোলা, খেজুর, খেসারী, মুড়ি, তেল, পেয়াজ, চিনি, লবণ সহ নিত্য প্রয়োজনীয় ইফতার ও খাদ্য সামগ্রী ছিলো। এ সময় সংগঠনের এ মহৎ উদ্যোগের সাথে একাত্ত¡তা পোষন করে প্রবাসী সহ যারা আর্থিক অনুদান দিয়ে সহযোগিতা করেছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন সংগঠনের দায়িত্বশীল নেতৃবৃন্দ।

এ উপলক্ষে আলকরা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন আলকরা ইউপি চেয়ারম্যান মাইন উদ্দিন ভূঁইয়া। এ সময় ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ, ইউপি সদস্যবৃন্দ সহ ‘আলকরা ইউনিয়ন প্রবাসী কল্যাণ পরিবার’ এর সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে ইউনিয়নের প্রতিটি গ্রামের সংগঠনের দায়িত্বশীল ব্যক্তিদের মাধ্য্যমে তালিকাভুক্ত প্রত্যেক অসহায় ও হতদরিদ্র পরিবারের ঘরে ঘরে ইফতার সামগ্রী পৌঁছে দেওয়া হয়। এদিকে বিগত বছরগুলোর ধারাবাহিকতা বজায় রেখে অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করায় সন্তোষ প্রকাশ করে সংগঠনের নেতৃবৃন্দ সহ আর্থিক সহায়তা প্রদানকারীদেরকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন সুবিধাভোগি পরিবারগুলো।

এ সময় তারা ভবিষ্যতেও এমন মানবিক কাজ অব্যাহত রাখার জন্য সংগঠনের নেতৃবৃন্দের প্রতি উদাত্ত আহবান জানান।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

চৌদ্দগ্রামে আলকরা ইউনিয়ন প্রবাসী কল্যাণ’র উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

আপডেট সময় : ০৫:০১:১৫ অপরাহ্ন, বুধবার, ১৩ মার্চ ২০২৪