ঢাকা ১০:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
কুমিল্লা আইডিয়াল কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি স্ত্রী হত্যা মামলায় জেল খাটেন স্বামী, ১২ বছর পর সেই মৃত স্ত্রী জীবিত উদ্ধার তরুণদের ২০ লাখ টাকা ঋণ দেবে সরকার, আবেদনে যেসব কাগজপত্র লাগবে রোটারী ক্লাব অব কুমিল্লা রয়েলের আছিয়া গণি বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপন ও বিতরণ বেবি পাউডারে ক্যানসারের ঝুঁকি, মামলা সরাতে ৬৮ হাজার কোটি টাকা দিতে রাজি জনসন্স সিংগাইর গ্রাম আদালত পরিদর্শনে যুগ্ম সচিব ড. কাজী শাহজাহান, কার্যক্রমে সন্তোষ প্রকাশ পাটগ্রামে মাদরাসা শিক্ষকের ওপর হামলা ও আটক রাখার অভিযোগে সংবাদ সম্মেলন গোদাগাড়ীর শীর্ষ ২০ মাদক কারবারি: কোটি টাকার সম্পদ ও বিলাসী জীবন রসুলপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে স্কাউটের দীক্ষা অনুষ্ঠিত

চৌদ্দগ্রামে নারী উদ্যোক্তা মেলার উদ্বোধন

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ১০:৪০:০৬ পূর্বাহ্ন, রবিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৪
  • / ৯৭৩২ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামে বসন্ত বরণ উৎসব-২০২৪ উপলক্ষে উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় তিনদিন ব্যাপী নারী উদ্যোক্তা মেলা-২০২৪ এর শুভ উদ্বোধন করা হয়েছে। রোববার বিকালে চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার জেপি দেওয়ান মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখে সন্তুষ্টি প্রকাশ করেন এবং মেলার সফলতা কামনা করেন।

চৌদ্দগ্রাম নারী উদ্যোক্তা সংগঠন, কুমিল্লা ও নবনীতা যুব মহিলা ক্লাব এর যৌথ উদ্যোগে রোববার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে চৌদ্দগ্রাম উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রাশেদা আখতার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তমালিকা পাল।

এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট নারী উদ্যোক্তা তাহমিনা রহমান টুম্পা, রুবিনা আলম রুবি, ফাহিমা আক্তার পপি, তানিয়া রহমান, জান্নাতুল ফেরদাউস, সানজিদা রহমান, শারমিন সুলতানা সাথী, শামীমা সুমি, জান্নাতুল ফেরদাউস জান্নাত, ফারহানা দিবা, শামীমা সুলতানা প্রমুখ।

উল্লেখ্য, চৌদ্দগ্রাম উপজেলায় এই প্রথম নারী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হচ্ছে। মেলাটি রোববার থেকে মঙ্গলবার (১৮-২০ ফেব্রুয়ারি-২০২৪) প্রতিদিন সকাল নয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত চলবে। এখানে ছোট-বড় মিলিয়ে মোট ১৭টি স্টল রয়েছে। যাতে নারীদের পোষাক, প্রসাধনী সামগ্রী, হস্ত ও কুটির শিল্প সামগ্রী, ফল-ফুলের চারা গাছ, শিশুদের খেলনা সামগ্রী, হোমমেইড ফুড-কেক ও পিঠা সহ বাহারী খাবার পাওয়া যাবে।

সুন্দর একটি মেলার আয়োজন করায় আয়োজক কমিটি ও চৌদ্দগ্রাম উপজেলা প্রশাসনকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়েছেন উপজেলার বিভিন্ন নারী সংগঠনের নেতৃবৃন্দ সহ সাধারণ ক্রেতা-দর্শনার্থী ও নারী উদ্যোক্তারা। এ সময় তাঁরা মেলার সার্বিক সফলতা কামনা করে ভবিষ্যতেও এমন আয়োজনের অনুরোধ জানান।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

চৌদ্দগ্রামে নারী উদ্যোক্তা মেলার উদ্বোধন

আপডেট সময় : ১০:৪০:০৬ পূর্বাহ্ন, রবিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৪