ঢাকা ০৭:৪৭ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক হলেন ব্রাহ্মণপাড়ার কৃতি সন্তান মোঃ মুমিনুল ইসলাম ইনটেলে যোগ দিচ্ছেন জবি রসায়ন বিভাগের প্রাক্তন শিক্ষার্থী আব্দুল্লাহ জিহাদ অফিস চলবে সকাল ৯টা থেকে ৪টা পর্যন্ত, দোকান-মার্কেট বন্ধ সন্ধ্যা ৬টায় ইলিয়াস আলীকে গুমের কারণ জানালেন সাবেক ডিজিএফআই প্রধান মামুন খালেদ কুমিল্লা আইডিয়াল কলেজে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন মাগুরায় অসচ্ছল পরিবারের বাড়িতে ঈদ বাজার পৌঁছে দিল জাহানারা বেগম ফাউন্ডেশন দ্যা রয়েল কারাতে-দো এসোসিয়েশনের ইফতার ও নতুন কমিটি গঠন এপেক্স ক্লাব অব কুমিল্লা মেট্রোপলিটনের ঈদ সামগ্রী বিতরণ শ্রীপুরে ভিজিএফ তালিকা নিয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ সুরেশ্বর দরবারে খাদেম হত্যা: গদীনশীন পীর অস্ত্রসহ গ্রেপ্তার

চৌদ্দগ্রামে বাড়ীর নৌকার নান্দনিক ডিজাইনের গেইট দেখতে দর্শনার্থীদের ভীড়

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ০৮:৪৮:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মার্চ ২০২৪
  • / ৯৭৬৪ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জহিরুল ইসলাম সুমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামের আলকরা ইউনিয়নের আশফালিয়া গ্রামের ‘মনোয়ারা মঞ্জিল’ নামে মিয়াজী বাড়ীতে নৌকার আদলে নিজবাড়ীর গেইট তৈরী করে হইছই ফেলে দিয়েছেন মীর্জা আলী হোসেন নামে এক যুবক।

তিনি উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও আলকরা ইউপি’র ৪নং ওয়ার্ড সদস্য। বঙ্গবন্ধুর আদর্শ বুকে লালন করেন এবং নৌকার প্রতি অকৃত্রিম ভালোবাসা থেকেই তিনি এমন দর্শনীয় গেইট তৈরী করেছেন বলে জানা গেছে।

অবয়বে জাতীয় পতাকার রঙের আকৃতি দেওয়ার ফলে গেইটটিতে বেশ নান্দনিকতা ফুটে উঠেছে। চলাচলের পথে দর্শনীয় এ বাড়ীর গেইটটি দেখতে দূর-দূরান্ত থেকে আগত সাধারণ দর্শনার্থীরা প্রতিদিনই ওই এলাকায় ভীড় করছেন।

এ বিষয়ে চৌদ্দগ্রাম উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও আলকরা ইউপি’র ৪নং ওয়ার্ড সদস্য মীর্জা আলী হোসেন বলেন, ‘ছাত্রজীবন থেকেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বুকে ধারণ করে ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িয়ে পড়ি।

স্থানীয় সংসদ সদস্যের দিকনির্দেশনায় পর্যায়ক্রমে উপজেলা ছাত্রলীগের নেতৃত্ব দেই। বঙ্গবন্ধুর আদর্শে উদ্বুদ্ধ হয়ে ছাত্র সমাজের সেবার মাধ্যমে রাজনীতিতে অবদান রাখার পাশাপাশি সাধারণ মানুষের সেবা করার জন্য সর্বদা চেষ্টা করেছি। বর্তমানেও ইউপি সদস্য হিসেবে সাধারণ মানুষের খেদমত করে যাচ্ছি। স্বাধীনতার প্রতীক নৌকা, উন্নয়নের প্রতীক নৌকা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে দেশ আজ স্মার্ট বাংলাদেশ হওয়ার দিকে এগিয়ে যাচ্ছে। নৌকা প্রীতি থেকেই আমার নিজ বাড়ীর প্রধান ফটকটি নৌকার আদলে নির্মাণ করেছি। বিষয়টি আমাকে অত্যন্ত আনন্দ ও তৃপ্তি দিয়েছে। এটি তৈরীর পর থেকেই দর্শনার্থীরা আকর্ষণীয় এ গেইটটি দেখতে প্রতিনিয়ত ভীড় করছে। বিষয়টি দেখেও মনে প্রশান্তি অনুভব করি। আমৃত্যু বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে নৌকার পক্ষে কাজ করে যাবো।

মো: জালাল হোসেন ও মাহবুবুল হক নামে দর্শনার্থীরা জানান, ‘নৌকাকে ভালোবাসি। তাই আলকরা ইউনিয়নের আশফালিয়ায় নৌকার আদলে বাড়ীর গেইট তৈরী করেছে শুনে দেখতে এসেছি। আধুনিক ও মননশীল ডিজাইনে তৈরী নান্দনিক এ গেইটটি দেখতে অনেকেই ভীড় করছে।

Share this news as a Photo Card

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :
14 March 2024

চৌদ্দগ্রামে বাড়ীর নৌকার নান্দনিক ডিজাইনের গেইট দেখতে দর্শনার্থীদের ভীড়

www.Bangladesherbarta.com

চৌদ্দগ্রামে বাড়ীর নৌকার নান্দনিক ডিজাইনের গেইট দেখতে দর্শনার্থীদের ভীড়

আপডেট সময় : ০৮:৪৮:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মার্চ ২০২৪