ঢাকা ০৯:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
কুমিল্লা আইডিয়াল কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি স্ত্রী হত্যা মামলায় জেল খাটেন স্বামী, ১২ বছর পর সেই মৃত স্ত্রী জীবিত উদ্ধার তরুণদের ২০ লাখ টাকা ঋণ দেবে সরকার, আবেদনে যেসব কাগজপত্র লাগবে রোটারী ক্লাব অব কুমিল্লা রয়েলের আছিয়া গণি বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপন ও বিতরণ বেবি পাউডারে ক্যানসারের ঝুঁকি, মামলা সরাতে ৬৮ হাজার কোটি টাকা দিতে রাজি জনসন্স সিংগাইর গ্রাম আদালত পরিদর্শনে যুগ্ম সচিব ড. কাজী শাহজাহান, কার্যক্রমে সন্তোষ প্রকাশ পাটগ্রামে মাদরাসা শিক্ষকের ওপর হামলা ও আটক রাখার অভিযোগে সংবাদ সম্মেলন গোদাগাড়ীর শীর্ষ ২০ মাদক কারবারি: কোটি টাকার সম্পদ ও বিলাসী জীবন রসুলপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে স্কাউটের দীক্ষা অনুষ্ঠিত

টেকনাফে মাদক সেবনের টাকা না পেয়ে সন্তানের হাতে পিতা খুন

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ০৩:১০:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অগাস্ট ২০২৩
  • / ৯৭৪২ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজিজ উদ্দিন।।

কক্সবাজারের সীমান্ত শহর টেকনাফে মো. পারভেজ (২২) নামের এক যুবক মাদক সেবনের টাকা না পেয়ে বসত-বাড়িতে ঢুকে তার পিতাকে ছুরিকাঘাত করে খুন করেছে বলে অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (২৯ আগস্ট) সকালে টেকনাফ সদর ইউনিয়ন ৮ নং ওয়ার্ড মৌলভী পাড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি হলেন-টেকনাফ সদর ইউনিয়ন ৮ নং ওয়ার্ড মৌলভীপাড়ার ঠান্ডা মিয়ার ছেলে বশির আহমদ (৫০)। এ বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ সদর ইউনিয়নের চেয়ারম্যান জিয়াউর রহমান।

স্থানীয়দের বরাত দিয়ে ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান জানান, নিহত বশির আহমদের সাথে তার বড় পুত্র সন্তান মো. পারভেজ নেশার টাকার জন্য প্রায় সময় ঝগড়া করতো বলে জানা যায়।

সর্বশেষ মঙ্গলবার মো. পারভেজ আবারো টাকা চাইতে গেলে টাকা না পেয়ে তার পিতার সাথে বাক-বিতণ্ডায় জড়িয়ে পড়েন।ঘটনার এক পর্যায়ে বসত-বাড়ির ভেতরে ঢুকে বশির আহমদকে ছুরিকাঘাত করে তার পিতাকে খুন করেন। এ ঘটনার পর আমি পুলিশকে ঘটনাটি অবগত করেছি।

এ ব্যাপারে টেকনাফ মডেল থানার পরিদর্শক (তদন্ত ওসি) নাসির উদ্দীন মজুমদার জানান,টেকনাফ সদর ইউনিয়ন ৮ নং ওয়ার্ড মৌলভীপাড়া এলাকা থেকে বশির আহমদকে তার সন্তান মো. পারভেজ ছুরিকাঘাত করেন। ঘটনাটি জানার পর আমরা ঘটনাস্থলে গেলে মো. পারভেজ পালিয়ে যায়। তবে আমরা তাকে আটক করার অভিযান অব্যাহত রেখেছি। লাশটি উদ্ধারপূর্বক সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানোর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

টেকনাফে মাদক সেবনের টাকা না পেয়ে সন্তানের হাতে পিতা খুন

আপডেট সময় : ০৩:১০:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অগাস্ট ২০২৩