ঢাকা ০৮:১৬ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
আলোকিত সুফি সাধক সৈয়দ আবুল ওলা (রহ.) ব্রাহ্মণপাড়ায় মায়ের খোজে দিশেহারা ২ বছরের আবদুল্লাহ কুমিল্লা আইডিয়াল কলেজের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও কালচারাল ডে অনুষ্ঠিত ব্রাহ্মণপাড়া উপজেলার বাসিন্দা শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ফোরামের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ময়নামতি মিশন স্কুল এন্ড কলেজে শিক্ষক নিয়ােগ বিজ্ঞপ্তি তদন্তে আসা পুলিশ সদস্যকে কুপিয়ে জখম গ্রেপ্তার ২ নারী “আমাদের স্বপ্ন যুব সংঘ” সংগঠনের ৬ষ্ঠ বর্ষপূর্তি উদযাপন আদ-দ্বীন হাসপাতালে বিস্কুটের ফ্যাক্টরি সন্ধান, স্বাস্থ্যমন্ত্রীর ক্ষোভ বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা আর্জেন্টিনার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাক উল্টে নিহত ১৫

তাড়াশে ওসির সমঝোতায় সমাজচ্যুত পরিবার ফিরে পেল সমাজ

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ০৪:১৪:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ মে ২০২৩
  • / ৯৬৯৩ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাব্বির মির্জা তাড়াশ সংবাদদাতা।

সিরাজগঞ্জের তাড়াশের তালম ইউনিয়নে  (ওসি) মো. শহিদুল ইসলামের সমঝোতায় সমাজচ্যুত রমাকান্ত মাহাতোর পরিবার ফিরে পেল সমাজ।

উল্লেখ্য: গ্রাম্য সালিশের রায় মানায় তিন মাস যাবত একঘরে রাখা হয়েছিল সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার তালম ইউনিয়নের উপরসিলেট গ্রামের বোয়াল পুকুর পাড়ার রমাকান্ত মাহাতো (২৩) নামের এক ব্যক্তির পরিবারকে।গত ফেব্রুয়ারি মাসের শেষের দিকে রমাকান্তর প্রতিবেশি পূর্ণ চন্দ্রের বাড়ি থেকে ২৫ হাজার টাকা চুরি হয়।

তখন পূর্ণ চন্দ্র টাকা উদ্ধারের জন্য উপজেলার রাণীদিঘি গ্রাম থেকে ফরজ আলী নামের এক কবিরাজকে গ্রামে নিয়ে আসেন। কবিরাজ ফরজ আলী তিন দফায় হাত চালান দিলে সে হাত রমাকান্ত মাহাতোর বাড়িতে উঠে। তখন পূর্ণচন্দ্র এ নিয়ে গ্রাম প্রধানের স্মরণাপন্ন হন এবং বিষয়টি নিয়ে গ্রাম্য শালিশও বসেন।এ শালিশে কবিরাজের কথামত রমাকান্ত মাহাতোর ভাগ্নি কিশোরীকে (১৩) চোর সাব্যস্ত করা হয়।

পাশাপাশি ৫০হাজার টাকা জরিমানা ঘোষণা করেন ও জরিমানার টাকা তিন দিনের মধ্যে পরিশোধের নির্দেশ দেন গ্রাম পঞ্চায়েতরা। শালিসের সময় মত জরিমানার টাকা না দেওয়ায় রমাকান্তের পরিবারকে একঘরে ঘোষণা করে গ্রামের সকল বাসিন্দাকে ওই বাড়িতে না যেতে, তাদের কাছে দোকানের কিছু বিক্রি না করতে, কথা না বলতে নির্দেশ দেন।এ ঘটনা নিয়ে বিডি টাইমস ২৪ টেলিভিশনে  সংবাদ প্রকাশিত হলে  তাড়াশ থানার ওসি শহিদুল ইসলামের দৃষ্টিতে আসলে উনারা ঘটনাস্থলে গিয়ে সমাজের মাতব্বর ও সাধারণ মানুষের মধ্যে মিল করে দেন।

পরে ভন্ড কবিরাজ ফরজ আলী কে আটক করে তাড়াশ থানা পুলিশের হেফাজতে নেয়া হয়েছে।এ ব্যাপারে তাড়াশ থানার (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, রমাকান্তের পরিবারকে একঘরে রাখার বিষয়টি শোনা মাত্রই দ্রুতই ওই গ্রামে গিয়ে বিস্তারিত জেনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করি। তিনি আরও বলেন  ভন্ড কবিরাজ ফরজ আলী কে আটক করা হয়েছে।

Share this news as a Photo Card

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :
09 May 2023

তাড়াশে ওসির সমঝোতায় সমাজচ্যুত পরিবার ফিরে পেল সমাজ

www.Bangladesherbarta.com

তাড়াশে ওসির সমঝোতায় সমাজচ্যুত পরিবার ফিরে পেল সমাজ

আপডেট সময় : ০৪:১৪:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ মে ২০২৩