ঢাকা ০৫:০৭ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
কুমিল্লা আইডিয়াল কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি স্ত্রী হত্যা মামলায় জেল খাটেন স্বামী, ১২ বছর পর সেই মৃত স্ত্রী জীবিত উদ্ধার তরুণদের ২০ লাখ টাকা ঋণ দেবে সরকার, আবেদনে যেসব কাগজপত্র লাগবে রোটারী ক্লাব অব কুমিল্লা রয়েলের আছিয়া গণি বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপন ও বিতরণ বেবি পাউডারে ক্যানসারের ঝুঁকি, মামলা সরাতে ৬৮ হাজার কোটি টাকা দিতে রাজি জনসন্স সিংগাইর গ্রাম আদালত পরিদর্শনে যুগ্ম সচিব ড. কাজী শাহজাহান, কার্যক্রমে সন্তোষ প্রকাশ পাটগ্রামে মাদরাসা শিক্ষকের ওপর হামলা ও আটক রাখার অভিযোগে সংবাদ সম্মেলন গোদাগাড়ীর শীর্ষ ২০ মাদক কারবারি: কোটি টাকার সম্পদ ও বিলাসী জীবন রসুলপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে স্কাউটের দীক্ষা অনুষ্ঠিত

তিতাসে আরিয়ান হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে মানববন্ধন

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ০৭:১৭:০৯ পূর্বাহ্ন, রবিবার, ২০ অগাস্ট ২০২৩
  • / ৯৭৬৩ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হালিম সৈকত,তিতাস (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার তিতাস উপজেলার কলাকান্দি উত্তরপাড়ার
পেরুজল ইসলামিক টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী মোঃ আরিয়ান হোসেন সায়মন (৭)-এর হত্যাকাণ্ডের প্রতিবাদ ও বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ ২০ আগস্ট রবিবার স্কুল সংলগ্ন কুমিল্লা-হোমনা সড়কে স্কুলের পরিচালক, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, সাংবাদিক ও সুধীমহলসহ এলাকার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ এই মানববন্ধনে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়। তাদের একটাই দাবি আরিয়ানকে যারা নির্মমভাবে হত্যা করেছে, তাদেরকে গ্রেফতার করে ফাঁসিতে ঝুলানো হউক। এসময় আরিয়ানের মা-বাবা, আত্মীয় স্বজন ও তার সহপাঠীদের বুকফাটা কান্নায় আকাশ-বাতাস ভারি হয়ে উঠে।

মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, নিরাপদ চিকিৎসা চাই কুমিল্লা জেলার সভাপতি, কবি ও কলামিস্ট মো. আলী আশরাফ খান, দপ্তর সম্পাদক মোঃ তৈয়ব আলী, স্কুলের প্রধান শিক্ষক, মো: ওসমান গনি, স্কুলের এডমিন নূরুল আলম মাসুদ, হত্যাকান্ডের শিকার আরিয়ানের বাবা প্রবাসী আবুল কাশেম মাস্টার, আরিয়ানের বড় বোন কনিকা আক্তার, ছোট বোন রিত্তিকা আক্তার ও স্কুলের নবম শ্রেণির ছাত্রী নাদিয়া আক্তার প্রমূখ।

উল্লেখ্য যে, কলাকান্দি উত্তরপাড়া মাস্টার বাড়ির প্রবাসী আবুল কাশেম মাস্টারের পুত্র আরিয়ান ১৬ আগস্ট স্কুল শেষ করে বাড়িতে যায়। পরে বিকেলে খেলতে গিয়ে সে আর ফিরে আসেনি। তাকে বহু খোঁজাখুঁজির পর ১৮ আগস্ট তিতাস থানায় একটি মামলা করে তার পরিবার।

গতকাল ১৯ আগস্ট সকাল ১১ টায় হাত-পা কাটা ও মুখে এ্যাসিড নিক্ষেপ অবস্থায় কলাকান্দি মধ্যপাড়া বজলুর রহমান বালুর মাঠ হতে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

তিতাসে আরিয়ান হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে মানববন্ধন

আপডেট সময় : ০৭:১৭:০৯ পূর্বাহ্ন, রবিবার, ২০ অগাস্ট ২০২৩