ঢাকা ০৯:২৬ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক হলেন ব্রাহ্মণপাড়ার কৃতি সন্তান মোঃ মুমিনুল ইসলাম ইনটেলে যোগ দিচ্ছেন জবি রসায়ন বিভাগের প্রাক্তন শিক্ষার্থী আব্দুল্লাহ জিহাদ অফিস চলবে সকাল ৯টা থেকে ৪টা পর্যন্ত, দোকান-মার্কেট বন্ধ সন্ধ্যা ৬টায় ইলিয়াস আলীকে গুমের কারণ জানালেন সাবেক ডিজিএফআই প্রধান মামুন খালেদ কুমিল্লা আইডিয়াল কলেজে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন মাগুরায় অসচ্ছল পরিবারের বাড়িতে ঈদ বাজার পৌঁছে দিল জাহানারা বেগম ফাউন্ডেশন দ্যা রয়েল কারাতে-দো এসোসিয়েশনের ইফতার ও নতুন কমিটি গঠন এপেক্স ক্লাব অব কুমিল্লা মেট্রোপলিটনের ঈদ সামগ্রী বিতরণ শ্রীপুরে ভিজিএফ তালিকা নিয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ সুরেশ্বর দরবারে খাদেম হত্যা: গদীনশীন পীর অস্ত্রসহ গ্রেপ্তার

তিতাসে নয়াচর- খলিলাবাদ খালের উপর নির্মিত কালভার্টটি কৃষকদের গলারকাটা

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ০৮:৩১:০৬ পূর্বাহ্ন, বুধবার, ৫ এপ্রিল ২০২৩
  • / ৯৭০২ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হালিম সৈকত, কুমিল্লা।।

কুমিল্লার তিতাস উপজেলার নারান্দিয়া ইউনিয়নে অবস্থিত নয়াচর- খলিলাবাদ খালের উপর নির্মিত কালভার্টটি এখন কৃষকদের গলারকাটা।

এই খালটি পানি নিষ্কাশন ও ইরিগ্রেশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। উক্ত খালের খলিলাবাদ অংশে (আসমানিয়া বাজারের) পূর্ব পাশে মজিবুর রহমানের বাড়ির দক্ষিণে মাত্র ৪ ফুট উচ্চতায় ৫০ ফুট দৈর্ঘের একটি কালভার্ট নির্মাণ করা হয় ২০১০-১২ সালে, যার সাথে উত্তর দিকে কোন সংযোগ সড়ক নাই।

বর্তমানে খালটি পানি উন্নয়নবোর্ড কর্তৃক পুনঃখনন কাজ চলছে। খালের গভীরতা ১০/১২ ফুট আর কালভার্টটির গভীরতা মাত্র ৪ ফুট। তাই কালর্ভাট টি সরানো জরুরী বলে মনে করছেন সাধারণ কৃষক ও জনগণ। কারণ কালভার্ট টি না সরালে খাল খননের উপকারিতা এলাকার জনগণ, কৃষক ভোগ করতে পারবে না।

এই বিষয়ে ৭ নং নারান্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আরিফুজ্জামান ভূইয়া খোকা কালভার্টটি অপসারণের জন্য তিতাস উপজেলা নির্বাহী অফিসার বরাবর দরখাস্ত করেছেন। এই বিষয়ে তিনি বলেন, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নুরুন্নাহার পারভীন ক্ষমতার অপ-ব্যবহার করে ব্যক্তি স্বার্থে কালভার্টটি তৈরি করেছেন। যা সরকারি অর্থের অপচয়। সরকারি জায়গায় দখল ও ভোগ করার হীন উদ্দেশ্যে তিনি কাজটি করেছেন। যা বর্তমানে ভাঙ্গা ছাড়া কোন গতান্তর নেই।

এই বিষয়ে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নুরুন্নাহার পারভীন বলেন, আমি জনগণের স্বার্থে অনেক চেষ্টার পর কালভার্টটি নির্মাণ করেছি। ভিটিকান্দি ও নারান্দিয়া ইউনিয়নের জনগণ এর সুবিধাভোগী। আমার ব্যক্তিগত কোন স্বার্থ এখানে জড়িত নয়। এখন সরকার যদি কালভার্টটি ভেঙ্গে ফেলে আমার কোন আপত্তি নেই। তবে ভাঙ্গলে জনসাধারণের বেশ অসুবিধা হবে।

Share this news as a Photo Card

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :
05 April 2023

তিতাসে নয়াচর- খলিলাবাদ খালের উপর নির্মিত কালভার্টটি কৃষকদের গলারকাটা

www.Bangladesherbarta.com

তিতাসে নয়াচর- খলিলাবাদ খালের উপর নির্মিত কালভার্টটি কৃষকদের গলারকাটা

আপডেট সময় : ০৮:৩১:০৬ পূর্বাহ্ন, বুধবার, ৫ এপ্রিল ২০২৩