ঢাকা ০৪:১৯ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
কুমিল্লা আইডিয়াল কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি স্ত্রী হত্যা মামলায় জেল খাটেন স্বামী, ১২ বছর পর সেই মৃত স্ত্রী জীবিত উদ্ধার তরুণদের ২০ লাখ টাকা ঋণ দেবে সরকার, আবেদনে যেসব কাগজপত্র লাগবে রোটারী ক্লাব অব কুমিল্লা রয়েলের আছিয়া গণি বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপন ও বিতরণ বেবি পাউডারে ক্যানসারের ঝুঁকি, মামলা সরাতে ৬৮ হাজার কোটি টাকা দিতে রাজি জনসন্স সিংগাইর গ্রাম আদালত পরিদর্শনে যুগ্ম সচিব ড. কাজী শাহজাহান, কার্যক্রমে সন্তোষ প্রকাশ পাটগ্রামে মাদরাসা শিক্ষকের ওপর হামলা ও আটক রাখার অভিযোগে সংবাদ সম্মেলন গোদাগাড়ীর শীর্ষ ২০ মাদক কারবারি: কোটি টাকার সম্পদ ও বিলাসী জীবন রসুলপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে স্কাউটের দীক্ষা অনুষ্ঠিত

নির্বাচনকে সামনে রেখে রাজবাড়ীর বালিয়াকান্দিতে আওয়ামী লীগের প্রস্তুতি সভা

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ০৭:৫৯:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২৮ জুলাই ২০২৩
  • / ৯৬৯২ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি। 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজবাড়ীর বালিয়াকান্দিতে প্রস্তুতি সভা করেছে বাংলাদেশ আওয়ামী লীগ।

আজ শুক্রবার (২৮ জুলাই) রাত ৮ টায় জেলার বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের বহরপুর বাজার এলাকার আওয়ামী যুব মহিলা লীগ রাজবাড়ী জেলা শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রোমানা কবিরের দলীয় অফিসে স্থানীয় আওয়ামী লীগের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

নির্বাচনী প্রস্তুতি সভায় বহরপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ রশিদ বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী যুব মহিলা লীগ রাজবাড়ী জেলা শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও বহরপুর হেল্পলাইনের প্রতিষ্ঠাতা সভাপতি রোমানা কবির।

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মোঃ আজিমুদ্দিন, মোঃ আলিমুজ্জামান বাবুল, মোঃ নজরুল ইসলাম, মোঃ আক্তার উদ্দিন আকা, ওয়ার্ড সদস মোঃ অহিদুল ইসলাম, আঃ আজিজ মোল্লা, মোঃ হুমায়ুন কবির, মোঃ আবু তাহের, মোঃ আব্দুল মান্নান বিশ্বাস, নবাবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল খালে শেখ প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে জেলা আওয়ামী যুব মহিলা লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রোমানা কবির বলেন, আজ আমরা এখানে একত্রিত হয়েছি আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের বিভিন্ন দিক নিয়ে আপনাদের সঙ্গে খোলামেলা আলোচনার জন্য। বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও সফল প্রধানমন্ত্রী জাতির জনক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নানাবিধ উন্নয়নকে সকলের সামনে তুলে ধরতে হবে।

আজ বাংলাদেশ আওয়ামী লীগের উন্নয়নের ধারাকে বাধাগ্রস্ত করতে বিএনপি জামায়াত জোট উঠে পড়ে লেগেছে। তাদের নীল নকশার ষড়যন্ত্রকে রুখতে হলে আমাদেরকে একত্র হয়ে কাজ করতে হবে। আপনারা সবাই যার যার জায়গা থেকে সাধারণ মানুষের মাঝে আওয়ামী লীগের উন্নয়নের বার্তা পৌঁছে দিন। সেই সাথে আগামী নির্বাচনে নৌকার প্রার্থীকে বিজয়ী করতে ভোটের আহ্বান জানন। সে সাথে আমরা খুব দ্রুতই এলাকায় এলাকায় গিয়ে উঠান বৈঠকের মাধ্যমে আমাদের উন্নয়নের কথা সাধারণ মানুষের মাঝে পৌঁছে দেবো।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নির্বাচনকে সামনে রেখে রাজবাড়ীর বালিয়াকান্দিতে আওয়ামী লীগের প্রস্তুতি সভা

আপডেট সময় : ০৭:৫৯:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২৮ জুলাই ২০২৩