ঢাকা ০১:১৭ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
রোটারী ক্লাব অব কুমিল্লা রয়েলের আছিয়া গণি বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপন ও বিতরণ বেবি পাউডারে ক্যানসারের ঝুঁকি, মামলা সরাতে ৬৮ হাজার কোটি টাকা দিতে রাজি জনসন্স সিংগাইর গ্রাম আদালত পরিদর্শনে যুগ্ম সচিব ড. কাজী শাহজাহান, কার্যক্রমে সন্তোষ প্রকাশ পাটগ্রামে মাদরাসা শিক্ষকের ওপর হামলা ও আটক রাখার অভিযোগে সংবাদ সম্মেলন গোদাগাড়ীর শীর্ষ ২০ মাদক কারবারি: কোটি টাকার সম্পদ ও বিলাসী জীবন রসুলপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে স্কাউটের দীক্ষা অনুষ্ঠিত ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ টানা ৫ দিন ভারী বর্ষণের আভাস বেতন স্থবির, কাজের শেষ নেই: শোষণে পিষ্ট বেসরকারি চাকরিজীবী মাদক কেনাবেচার সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড, সংসদে বিল পাস

পবিত্র মাহে রমজান উপলক্ষে জাকের পার্টি চেয়ারম্যানের বাণী

আলহাজ্ব উদ্দিন শেখ
  • আপডেট সময় : ০৫:২২:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬
  • / ৯৮১১ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সল পবিত্র রমযানুল মুবারক উপলক্ষে এক শুভেচ্ছা বাণী প্রদান করেছেন। তিনি রমযানের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন।

বাণীতে মোস্তফা আমীর ফয়সল বলেন, শুভ প্রবৃত্তি, ন্যায়নিষ্ঠতা ও মানবিক গুণাবলীতে উদ্ভাসিত স্নিগ্ধ প্রশান্তি ও কল্যাণমুখী জীবন গঠনে পবিত্র রমযানুল মুবারাকের গুরুত্ব অপরিসীম। তিনি আশা প্রকাশ করেন, মহান রাব্বুল আলামীনের উপর আস্থা রেখে এক মাসের সিয়াম সাধনার মাধ্যমে সকলেই অশুভ, অকল্যাণকর ও ধর্মবিমুখ পথ, মত ও কর্মকাণ্ড পরিহার করবেন।

তিনি আরও বলেন, ধর্মীয় অনুরাগের সুরভিতে সরল, সহজ ও স্বাচ্ছন্দ্যময় প্রকৃত আলোকিত জীবন গঠনে সবাই দৃঢ় প্রতিজ্ঞ হবেন। একই সঙ্গে তিনি শান্তি, স্থিতিশীলতা ও অগ্রগতির পথে নাগরিক দায়িত্ব ও কর্তব্যবোধ পালনের আহ্বান জানান।
জাকের পার্টি চেয়ারম্যান পারস্পরিক সহযোগিতা ও সহমর্মিতার মানসিকতা জোরদারের উপর গুরুত্বারোপ করে রমযানুল মুবারকের পবিত্রতা সমুন্নত রাখতে সকলের আন্তরিক প্রচেষ্টার আহ্বান জানান।

তিনি দেশবাসী ও মুসলিম উম্মাহর প্রতি পবিত্র রমযানের শুভেচ্ছা জানান এবং রমযানকে আত্মশুদ্ধি ও নৈতিক উন্নয়নের মাস হিসেবে কাজে লাগানোর আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পবিত্র মাহে রমজান উপলক্ষে জাকের পার্টি চেয়ারম্যানের বাণী

আপডেট সময় : ০৫:২২:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬