ঢাকা ০৫:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
কুমিল্লা আইডিয়াল কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি স্ত্রী হত্যা মামলায় জেল খাটেন স্বামী, ১২ বছর পর সেই মৃত স্ত্রী জীবিত উদ্ধার তরুণদের ২০ লাখ টাকা ঋণ দেবে সরকার, আবেদনে যেসব কাগজপত্র লাগবে রোটারী ক্লাব অব কুমিল্লা রয়েলের আছিয়া গণি বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপন ও বিতরণ বেবি পাউডারে ক্যানসারের ঝুঁকি, মামলা সরাতে ৬৮ হাজার কোটি টাকা দিতে রাজি জনসন্স সিংগাইর গ্রাম আদালত পরিদর্শনে যুগ্ম সচিব ড. কাজী শাহজাহান, কার্যক্রমে সন্তোষ প্রকাশ পাটগ্রামে মাদরাসা শিক্ষকের ওপর হামলা ও আটক রাখার অভিযোগে সংবাদ সম্মেলন গোদাগাড়ীর শীর্ষ ২০ মাদক কারবারি: কোটি টাকার সম্পদ ও বিলাসী জীবন রসুলপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে স্কাউটের দীক্ষা অনুষ্ঠিত

রমজান মাস সিয়াম সাধনার মাস

রমজানে চার আমলের বিশেষ গুরুত্ব: মূফতি শরিফুল ইসলাম সাঈফী

ইসলামিক ডেক্স
  • আপডেট সময় : ০৬:০০:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪
  • / ১১৮১২ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রমজান মাস সিয়াম সাধনার মাস, দোয়া কবুলের মাস। রহমত, মাগফিরাত ও নাজাতের এ মাস অন্য সব মাস থেকে অধিক ফজিলতপূর্ণ। এ মাসেই মহান আল্লাহ তায়ালা পবিত্র কুরআন নাজিল করেছেন। এ মাসের একটি নফল ইবাদত একটি ফরজ ইবাদতের সমতুল্য।তাই এই মাসে বেশি আমল করা উচিত।

রমজান মাসে চারটি আমল বিশেষ গুরুত্বের সঙ্গে করার নির্দেশ দিয়েছেন আল্লাহর রাসুল (সা.)। হজরত সালমান (রা.) থেকে বর্ণিত-রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেন, এ মাসে তোমরা চারটি কাজ বেশি পরিমাণে করো। দুটি কাজ এমন, যা দিয়ে তোমরা তোমাদের প্রভুকে সন্তুষ্ট করবে।আর দুটি কাজ এমন, যা তোমাদের নিজেদেরই খুব প্রয়োজন।
যে দুটি কাজ দিয়ে তোমরা তোমাদের প্রভুর সন্তুষ্টি অর্জন করবে। তা হলো-

১. কালেমায়ে তাইয়্যিবার সাক্ষ্যপ্রদান অর্থাৎ আল্লাহ তায়ালার একত্ববাদের সাক্ষ্যদান।
২. আল্লাহর নিকট ইস্তেগফার করা অর্থাৎ নিজের গুনাহের জন্য তার কাছে ক্ষমাপ্রার্থনা করা।

আর যে দুটি বিষয় তোমাদের নিজেদেরই অধিক প্রয়োজন তা হলো-
১. তোমরা আল্লাহ তায়ালার কাছে জান্নাত প্রার্থনা করবে।
২. আর জাহান্নাম থেকে আশ্রয় চাইবে (ইবনে খুজাইমা : হাদিস ১৮৮৭; বায়হাকি : হাদিস ৩৬০৮)।

রাসুলুল্লাহ (সা.) এ চারটি বিষয়ের প্রতি বিশেষভাবে মনোযোগ আকর্ষণ করেছেন। তাই এই চারটি আমলের প্রতি আমাদের বিশেষভাবে মনোযোগী হওয়া উচিত। তা হলে রমজানের রহমত, বরকত ও কল্যাণ অর্জিত হবে।

আরো পড়ুন:

নিউজটি শেয়ার করুন

রমজান মাস সিয়াম সাধনার মাস

রমজানে চার আমলের বিশেষ গুরুত্ব: মূফতি শরিফুল ইসলাম সাঈফী

আপডেট সময় : ০৬:০০:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪