ঢাকা ১২:০৫ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
কুমিল্লা আইডিয়াল কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি স্ত্রী হত্যা মামলায় জেল খাটেন স্বামী, ১২ বছর পর সেই মৃত স্ত্রী জীবিত উদ্ধার তরুণদের ২০ লাখ টাকা ঋণ দেবে সরকার, আবেদনে যেসব কাগজপত্র লাগবে রোটারী ক্লাব অব কুমিল্লা রয়েলের আছিয়া গণি বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপন ও বিতরণ বেবি পাউডারে ক্যানসারের ঝুঁকি, মামলা সরাতে ৬৮ হাজার কোটি টাকা দিতে রাজি জনসন্স সিংগাইর গ্রাম আদালত পরিদর্শনে যুগ্ম সচিব ড. কাজী শাহজাহান, কার্যক্রমে সন্তোষ প্রকাশ পাটগ্রামে মাদরাসা শিক্ষকের ওপর হামলা ও আটক রাখার অভিযোগে সংবাদ সম্মেলন গোদাগাড়ীর শীর্ষ ২০ মাদক কারবারি: কোটি টাকার সম্পদ ও বিলাসী জীবন রসুলপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে স্কাউটের দীক্ষা অনুষ্ঠিত

পরীক্ষায় অংশ নেয়া শিক্ষার্থীর বোরকা খুলতেই চমকে গেলেন শিক্ষকরা

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ০৪:২২:৫৪ অপরাহ্ন, বুধবার, ২১ ফেব্রুয়ারী ২০২৪
  • / ৯৭২০ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এবারের দাখিল পরীক্ষায় অকৃতকার্য হলে ফের আত্মহত্যা করতে পারে বোন। তাই বোনের হয়ে বোরকা পরে পরীক্ষা দিতে আসে ছোট ভাই। কিন্তু পরীক্ষাকেন্দ্রে ধরা পড়েন তিনি, হয়েছে ৭ দিনের জেল।

গতকাল মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) পটিয়ার শাহচান্দ আউলিয়া মাদরাসা কেন্দ্রে এ ঘটনা ঘটে।জানা যায়, আরবি ২য় পত্রের পরীক্ষায় ওই কেন্দ্রের পরীক্ষার্থী রুজিনা আক্তারের পরিবর্তে বোরকা পরে পরীক্ষা দিতে আসে তার ভাই মো. ইব্রাহীম (১৯)। বিষয়টি দায়িত্বরত শিক্ষকের সন্দেহ হলে তিনি কেন্দ্র পরিদর্শক উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. ইলিয়াসকে জানান।

এ সময় দায়িত্বরত শিক্ষকরা তাকে অধ্যক্ষের রুমে নিয়ে যান। পরে বোরকা খুলে দেখা যায়, মেয়ে সেজে বোনের পরীক্ষা দিতে এসেছে ইব্রাহীম।খবর পেয়ে পটিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলাউদ্দিন ভূঁইয়া ঘটনাস্থলে গিয়ে

তাকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেন।এ ব্যাপারে কেন্দ্র পরিদর্শক ডা. মো. ইলিয়াস জানান, দায়িত্বরত শিক্ষক ওই শিক্ষার্থীকে চেহারা দেখাতে বললে সে আপত্তি জানায় । সন্দেহ হওয়ায় তাকে হল থেকে অধ্যক্ষের রুমে এনে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে বোরকা সরালে তার আসল পরিচয় পাওয়া যায়।প্রসঙ্গত, গত বছর দাখিল পরীক্ষায় অংশ নিয়ে অকৃতকার্য হয়ে আত্মহত্যার চেষ্টা করেন ওই শিক্ষার্থী।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পরীক্ষায় অংশ নেয়া শিক্ষার্থীর বোরকা খুলতেই চমকে গেলেন শিক্ষকরা

আপডেট সময় : ০৪:২২:৫৪ অপরাহ্ন, বুধবার, ২১ ফেব্রুয়ারী ২০২৪