ঢাকা ০৮:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
কুমিল্লা আইডিয়াল কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি স্ত্রী হত্যা মামলায় জেল খাটেন স্বামী, ১২ বছর পর সেই মৃত স্ত্রী জীবিত উদ্ধার তরুণদের ২০ লাখ টাকা ঋণ দেবে সরকার, আবেদনে যেসব কাগজপত্র লাগবে রোটারী ক্লাব অব কুমিল্লা রয়েলের আছিয়া গণি বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপন ও বিতরণ বেবি পাউডারে ক্যানসারের ঝুঁকি, মামলা সরাতে ৬৮ হাজার কোটি টাকা দিতে রাজি জনসন্স সিংগাইর গ্রাম আদালত পরিদর্শনে যুগ্ম সচিব ড. কাজী শাহজাহান, কার্যক্রমে সন্তোষ প্রকাশ পাটগ্রামে মাদরাসা শিক্ষকের ওপর হামলা ও আটক রাখার অভিযোগে সংবাদ সম্মেলন গোদাগাড়ীর শীর্ষ ২০ মাদক কারবারি: কোটি টাকার সম্পদ ও বিলাসী জীবন রসুলপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে স্কাউটের দীক্ষা অনুষ্ঠিত

বরগুনার বেতাগীতে ইউপি সদস্যের বিরুদ্ধে // সরকারি গাছ কাটার অভিযোগ |

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ০৪:২৫:০৪ অপরাহ্ন, বুধবার, ৩ অগাস্ট ২০২২
  • / ৯৭১৫ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বরগুনা প্রতিনিধি।

বরগুনার বেতাগী উপজেলার ঝোপখালী গ্রামে অবৈধভাবে এক ইউপি সদস্যের বিরুদ্ধে সরকারি রাস্তার ২টি আকাশমণি গাছ কাটার অভিযোগ পাওয়া গেছে। ইউপি সদস্য মোঃ মনির এ অভিযোগ প্রত্যাখান করে বলে জানা যায়।

মনির মেম্বার বলেন, আমার বিরুদ্ধে যে অভিযোগ করেছে সকল অভিযোগ মিথ্যে ভিত্তিহীন। এগুলো রাজনীতি প্রতিদ্বন্দ্বী শত্রুরা করছে।

অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার (২ আগস্ট) বন বিভাগের কর্মকর্তারা সরেজমিনে গিয়ে কাটা গাছগুলো উদ্ধার করে নিয়ে আসে।

প্রত্যক্ষদর্শী ঝোপখালী গ্রামের মো: চুন্নু মিয়া বলেন, সোমবার দুপুরে আমি এই পথ দিয়ে লক্ষীপুরা বাজারে যাবার সময় এই গাছ দুটি কাটতে দেখি, স্থানীয় দিনমজুর এনায়েত হাওলাদার ও নয়া সিকদার গাছগুলো কাটতেছিল,তবে কার নির্দেশে তাঁরা গাছগুলো কেটেছে তা আমি জানি না।

আরেক প্রত্যক্ষদর্শী মো. মস্তফা বলেন, সোমবার দুপুরে আমি দুইজন লোককে রাস্তার পাশের দুটি আকাশমণি গাছ কাটতে দেখি। পিছনে থেকে এগুলো মনির মেম্বার কাটিয়েছে দুজন লেবার দিয়ে।

তবে সরকারি রাস্তার গাছ কাটার কারণ জানতে দিনমজুর এনায়েত হাওলাদার ও নয়া সিকদারের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাঁদের পাওয়া যায়নি।

আঃ মোতালেব বলেন, আমার জমির পাশেই ছিল এই গাছ গুলো। আমরাই কখনো গাছের একটা ডাল পালাও ধরিনি। তবে যারা এসরকারি সম্পত্তি কেটে নিলো তাদের কঠিন শাস্তি হওয়া উচিত।

বেতাগী উপজেলা বন কর্মকর্তা মো. বেলায়েত হোসেন বলেন, আমরা অভিযোগ পেয়ে মঙ্গলবার ঘটনাস্থলে যাই। তবে তাঁর আগেই গাছগুলো কেটে সরিয়ে ফেলা হয়েছিল।

স্থানীয় একটি মিল থেকে আমরা কাটা গাছগুলো উদ্ধার করে অফিসে নিয়ে আসি। কে বা কারা গাছগুলো কেটেছে তা এখনও সনাক্ত করা যায়নি। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

উপজেলা নির্বাহী অফিসার সুহৃদ সালেহীন বলেন, এব্যাপারে আমি অবগত আছি। কাটা গাছগুলো জব্দ করা হয়েছে এবং এব্যাপারে তদন্ত করার জন্য একটি টিম গঠন করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বরগুনার বেতাগীতে ইউপি সদস্যের বিরুদ্ধে // সরকারি গাছ কাটার অভিযোগ |

আপডেট সময় : ০৪:২৫:০৪ অপরাহ্ন, বুধবার, ৩ অগাস্ট ২০২২