ঢাকা ০৯:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
আলোকিত সুফি সাধক সৈয়দ আবুল ওলা (রহ.) ব্রাহ্মণপাড়ায় মায়ের খোজে দিশেহারা ২ বছরের আবদুল্লাহ কুমিল্লা আইডিয়াল কলেজের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও কালচারাল ডে অনুষ্ঠিত ব্রাহ্মণপাড়া উপজেলার বাসিন্দা শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ফোরামের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ময়নামতি মিশন স্কুল এন্ড কলেজে শিক্ষক নিয়ােগ বিজ্ঞপ্তি তদন্তে আসা পুলিশ সদস্যকে কুপিয়ে জখম গ্রেপ্তার ২ নারী “আমাদের স্বপ্ন যুব সংঘ” সংগঠনের ৬ষ্ঠ বর্ষপূর্তি উদযাপন আদ-দ্বীন হাসপাতালে বিস্কুটের ফ্যাক্টরি সন্ধান, স্বাস্থ্যমন্ত্রীর ক্ষোভ বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা আর্জেন্টিনার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাক উল্টে নিহত ১৫

মহেশখালীর শিশু গৃহকর্মীকে হত্যার পর মরদেহ ফ্রিজে, অভিযুক্ত গ্রেফতার

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ০২:৪৮:১৪ অপরাহ্ন, শনিবার, ২৭ মে ২০২৩
  • / ৯৬৮৮ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজিজ উদ্দিন।।

কক্সবাজার জেলার মহেশখালীতে শিশু গৃহকর্মী মিফতাহ মণিকে চকরিয়ায় নির্যাতন করে হত্যা মামলার প্রধান আসামি গৃহবধূ সুমা আক্তারকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৫।

শনিবার (২৭ মে) বিকালে কক্সবাজার সদরের ঝিলংজা ইউনিয়নের মুহুরীপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞেসাবাদে শিশু গৃহকর্মী মিফতাহ মণি (১০) কে হত্যার ঘটনায় সুমা জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব সূত্র ও শিশুটির পরিবারের অভিযোগে জানা যায়, গত ১০ মে চকরিয়ার বাসিন্দা কামাল হারুনের স্ত্রী সুমা আক্তার গৃহকর্মী হিসেবে কাজ করা মহেশখালীর ঘটিভাংগা এলাকার মিফতাহ মণিকে (১০) নির্যাতন করেন। এতে সে মারা যায়। ঘটনার পর লাশ স্বামীর সহযোগিতায় ডিপ ফ্রিজে রেখে দেন। শিশুটির পরিবারকে জানানো হয়, ডায়রিয়ায় তার মৃত্যু হয়েছে।

পরে মরদেহ অ্যাম্বুলেন্সে করে গত ১১ মে মহেশখালীতে পাঠিয়ে দিয়ে হারুন ও তার স্ত্রী পালিয়ে যান। প্রত্যক্ষদর্শী ও পরিবারের সদস্যরা শিশুর শরীরে আঘাতের চিহ্ন এবং লাশ ফ্রিজে রাখার আলামত পেয়ে চকরিয়া থানায় বিষয়টি জানান। এ ঘটনায় মিফতাহ মণির বাবা মো. ছৈয়দ নুর চকরিয়া থানায় ১৬ মে হত্যা মামলা করেন

সুমাকে আটকের পরে র‌্যাব এক বিজ্ঞপ্তিতে জানায়, ঘটনাটি জানাজানি হওয়ার পর সারাদেশে চাঞ্চল্যের সৃষ্টি হলে আসামিদের গ্রেপ্তারে গোয়েন্দা তৎপরতা শুরু করে র‌্যাব। একপর্যায়ে শনিবার কক্সবাজারের ঝিলংজা ইউনিয়নের মুহুরীপাড়া থেকে প্রধান আসামি সুমা আক্তারকে গ্রেপ্তার করা হয়। তবে তার স্বামী কামাল হারুন ঘটনার পর থেকে পলাতক।

র‌্যাব আরও জানিয়েছে, গ্রেপ্তার সুমা চকরিয়ার কাকরা ইউনিয়নের হাজিয়ানপাড়ার বাসিন্দা। তিনি ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নিতে তাকে চকরিয়া থানায় হস্তান্তর করেছে বলেও জানায় র‌্যাব।

Share this news as a Photo Card

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :
27 May 2023

মহেশখালীর শিশু গৃহকর্মীকে হত্যার পর মরদেহ ফ্রিজে, অভিযুক্ত গ্রেফতার

www.Bangladesherbarta.com

মহেশখালীর শিশু গৃহকর্মীকে হত্যার পর মরদেহ ফ্রিজে, অভিযুক্ত গ্রেফতার

আপডেট সময় : ০২:৪৮:১৪ অপরাহ্ন, শনিবার, ২৭ মে ২০২৩