ঢাকা ০৪:২০ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
কুমিল্লা আইডিয়াল কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি স্ত্রী হত্যা মামলায় জেল খাটেন স্বামী, ১২ বছর পর সেই মৃত স্ত্রী জীবিত উদ্ধার তরুণদের ২০ লাখ টাকা ঋণ দেবে সরকার, আবেদনে যেসব কাগজপত্র লাগবে রোটারী ক্লাব অব কুমিল্লা রয়েলের আছিয়া গণি বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপন ও বিতরণ বেবি পাউডারে ক্যানসারের ঝুঁকি, মামলা সরাতে ৬৮ হাজার কোটি টাকা দিতে রাজি জনসন্স সিংগাইর গ্রাম আদালত পরিদর্শনে যুগ্ম সচিব ড. কাজী শাহজাহান, কার্যক্রমে সন্তোষ প্রকাশ পাটগ্রামে মাদরাসা শিক্ষকের ওপর হামলা ও আটক রাখার অভিযোগে সংবাদ সম্মেলন গোদাগাড়ীর শীর্ষ ২০ মাদক কারবারি: কোটি টাকার সম্পদ ও বিলাসী জীবন রসুলপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে স্কাউটের দীক্ষা অনুষ্ঠিত

মেয়েকে জমি লিখে দেওয়ায় বাবাকে কুপিয়ে হত্যা, ঘাতক ছেলে গ্রেফতার

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ০৩:১৮:৩০ পূর্বাহ্ন, বুধবার, ২৯ নভেম্বর ২০২৩
  • / ৯৭৫৫ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নবিজুল ইসলাম নবীন,নীলফামারী প্রতিনিধি।

নীলফামারীর ডিমলায় মেয়েকে জমি লিখে দেওয়ায় বাবাকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগে ছেলে নুর ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৮নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে জলঢাকা উপজেলার ডাউয়াবাড়ী ইউনিয়নের নেকবক্ত এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এর আগে মঙ্গলবার সকালে ডিমলা উপজেলার ঝুনাগাছ চাপানী ইউনিয়নের উত্তর সোনাখুলি মিলন পাড়া গ্রামে বাবা আব্দুল আজিজকে কোদাল দিয়ে কুপিয়ে ঘটনাস্থলে আহত করে পালিয়ে যান ছেলে নুর।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত আব্দুল আজিজের তিন ছেলে ও তিন মেয়ে। এক বছর আগে আজিজ তার বড় মেয়ে আরজিনাকে ১৬ শতাংশ জমি লিখে দেন। এরপর থেকে তাদের মধ্যে বিরোধ চলছিল। মঙ্গলবার সকালে আজিজ বাড়ির সামনের ভুট্টা রোপণের সময় জমির সীমানা নিয়ে ছেলে নুর ইসলামের সঙ্গে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে কোদাল দিয়ে কুপিয়ে আজিজকে ঘটনাস্থলে আহত করে পালিয়ে যান ছেলে নুর। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।

ডিমলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ রায় বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নীলফামারী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহত আজিজের স্ত্রী বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন।

জলঢাকা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তারুল আলম বলেন, নুর ইসলাম নেকবক্ত এলাকার বুড়িতিস্তার চরে তার আত্মীয়ের বাড়িতে লুকিয়ে ছিল। সেখান থেকে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মেয়েকে জমি লিখে দেওয়ায় বাবাকে কুপিয়ে হত্যা, ঘাতক ছেলে গ্রেফতার

আপডেট সময় : ০৩:১৮:৩০ পূর্বাহ্ন, বুধবার, ২৯ নভেম্বর ২০২৩