ঢাকা ১০:৫৯ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক হলেন ব্রাহ্মণপাড়ার কৃতি সন্তান মোঃ মুমিনুল ইসলাম ইনটেলে যোগ দিচ্ছেন জবি রসায়ন বিভাগের প্রাক্তন শিক্ষার্থী আব্দুল্লাহ জিহাদ অফিস চলবে সকাল ৯টা থেকে ৪টা পর্যন্ত, দোকান-মার্কেট বন্ধ সন্ধ্যা ৬টায় ইলিয়াস আলীকে গুমের কারণ জানালেন সাবেক ডিজিএফআই প্রধান মামুন খালেদ কুমিল্লা আইডিয়াল কলেজে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন মাগুরায় অসচ্ছল পরিবারের বাড়িতে ঈদ বাজার পৌঁছে দিল জাহানারা বেগম ফাউন্ডেশন দ্যা রয়েল কারাতে-দো এসোসিয়েশনের ইফতার ও নতুন কমিটি গঠন এপেক্স ক্লাব অব কুমিল্লা মেট্রোপলিটনের ঈদ সামগ্রী বিতরণ শ্রীপুরে ভিজিএফ তালিকা নিয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ সুরেশ্বর দরবারে খাদেম হত্যা: গদীনশীন পীর অস্ত্রসহ গ্রেপ্তার

রাজবাড়ীতে গ্রাম পুলিশ হত্যার ঘটনায় মামলা দায়ের

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ০১:১৫:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জানুয়ারী ২০২৪
  • / ৯৬৯৪ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজবাড়ী প্রতিনিধি ৷৷  

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার চর আড়কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র পাহারায় থাকা গ্রামপুলিশ সদস্য রনজিৎ কুমার দে হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

সোমবার (৮ জানুয়ারি)  দুপুরে নিহতের স্ত্রী রিতা দে বাদী হয়ে বালিয়াকান্দি থানায় অজ্ঞাতনামা আসামি করে মামলাটি দায়ের করেন। মঙ্গলবার (৯ জানুয়ারি) সকাল বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আলমগীল হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এহাজার সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে চর আড়কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে যান রনজিৎ কুমার দে।

ঐদিনই দিবাগত রাত ৩টা থেকে ৫টার মধ্যে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়। শনিবার সকাল ৭টার দিকে নিহতের মরদেহ উদ্ধার করে বালিয়াকান্দি থানা পুলিশ।

বালিয়াকান্দি থানা পুলিশের একটি সূত্র জানিয়েছে, গ্রাম পুলিশ রঞ্জিৎ কুমার দে হত্যাকাণ্ডটি ক্লুলেস। হত্যাকাণ্ডের সাথে একাধিক ব্যক্তি জড়িত থাকার সম্ভাবনা রয়েছে। হত্যা করে মরদেহ গুম করার পরিকল্পনা ছিল খুনিদের। এটি ঠান্ডা মাথার খুন। হত্যাকাণ্ডে জড়িত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি বলে জানিয়েছে পুলিশের ওই সূত্রটি।

মামলার তদন্তকারী কর্মকর্তা বালিয়াকান্দি থানার উপ-পরিদর্শক ( এস,আই) মোঃ রাজিবুল ইসলাম বলেন, ঘটনার পর থেকেই বিষয়টি নিয়ে তদন্ত চলমান। হত্যাকাণ্ডটি ক্লুলেস। আশা করছি দ্রুতই মামলার রহস্য উদঘাটন হবে।

Share this news as a Photo Card

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :
09 January 2024

রাজবাড়ীতে গ্রাম পুলিশ হত্যার ঘটনায় মামলা দায়ের

www.Bangladesherbarta.com

রাজবাড়ীতে গ্রাম পুলিশ হত্যার ঘটনায় মামলা দায়ের

আপডেট সময় : ০১:১৫:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জানুয়ারী ২০২৪