ঢাকা ০৯:৫১ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
আলোকিত সুফি সাধক সৈয়দ আবুল ওলা (রহ.) ব্রাহ্মণপাড়ায় মায়ের খোজে দিশেহারা ২ বছরের আবদুল্লাহ কুমিল্লা আইডিয়াল কলেজের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও কালচারাল ডে অনুষ্ঠিত ব্রাহ্মণপাড়া উপজেলার বাসিন্দা শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ফোরামের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ময়নামতি মিশন স্কুল এন্ড কলেজে শিক্ষক নিয়ােগ বিজ্ঞপ্তি তদন্তে আসা পুলিশ সদস্যকে কুপিয়ে জখম গ্রেপ্তার ২ নারী “আমাদের স্বপ্ন যুব সংঘ” সংগঠনের ৬ষ্ঠ বর্ষপূর্তি উদযাপন আদ-দ্বীন হাসপাতালে বিস্কুটের ফ্যাক্টরি সন্ধান, স্বাস্থ্যমন্ত্রীর ক্ষোভ বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা আর্জেন্টিনার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাক উল্টে নিহত ১৫

রাবিতে ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটায় ভর্তির সাক্ষাৎকার ২০ অক্টোবর | ক্যাম্পাস

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ০১:৪৯:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অক্টোবর ২০২২
  • / ৯৬৯৬ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, রাবি:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় পাস নম্বরপ্রাপ্ত ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটায় ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সাক্ষাৎকার আগামী ২০ অক্টোবর অনুষ্ঠিত হবে।

সোমবার (১৭ অক্টোবর) রাতে ক্ষুদ্র নৃগোষ্ঠী শিক্ষার্থী নির্বাচন কমিটি ও জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রথমবর্ষের ভর্তি পরীক্ষায় পাস নম্বরপ্রাপ্ত ক্ষুদ্র নৃগোষ্ঠী শিক্ষার্থীদের ভর্তির সাক্ষাৎকার আগামী ২০ অক্টোবর সকাল ৯টা থেকে বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের ডীনস কমপ্লেক্সে অনুষ্ঠিত হবে।

নৃগোষ্ঠী কোটায় সাক্ষাৎকারে জন্য প্রাথমিকভাবে নির্বাচিত ভর্তিচ্ছু শিক্ষার্থীদের নিম্নলিখিত কাগজপত্রগুলো আনতে হবে-
১. মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক মূল সনদপত্র অথবা নম্বরপত্রসহ মূল রেজিস্ট্রেশন কার্ড
২. পরিদর্শক কর্তৃক স্বাক্ষরকৃত ভর্তি পরীক্ষা প্রবেশপত্র।
৩. ক্ষুদ্র নৃগোষ্ঠী হিসেবে গোত্র প্রধানের দেয়া প্রত্যয়নপত্র/প্রমানপত্রসহ জেলা প্রশাসক/উপজেলা নির্বাহী অফিসারের প্রত্যয়নপত্র/প্রমাণপত্র।

প্রাথমিকভাবে নির্বাচিত কোনো শিক্ষার্থীর নাম একাধিক ইউনিটে থাকলেও সাক্ষাৎকারে একবার অংশগ্রহণ করতে হবে। তিনটি পৃথক বোর্ডে রোল নম্বরের ক্রমানুসারে সাক্ষাৎকার নেয়া হবে। সাক্ষাৎকারের জন্য প্রাথমিকভাবে নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (admission.ru.ac.bd) পাওয়া যাবে। তালিকায় তথ্যগত কোনো ত্রুটি থাকলে তা সংশোধনযোগ্য।

Share this news as a Photo Card

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :
18 October 2022

রাবিতে ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটায় ভর্তির সাক্ষাৎকার ২০ অক্টোবর | ক্যাম্পাস

www.Bangladesherbarta.com

রাবিতে ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটায় ভর্তির সাক্ষাৎকার ২০ অক্টোবর | ক্যাম্পাস

আপডেট সময় : ০১:৪৯:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অক্টোবর ২০২২