শ্রীপুরে জাতীয় ভোটার দিবস পালিত
- আপডেট সময় : ০৪:১১:৩৭ অপরাহ্ন, শনিবার, ২ মার্চ ২০২৪
- / ৯৭৩৯ বার পড়া হয়েছে
মুজাহিদ শেখ, শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি ৷৷
“সঠিক তথ্যে ভোটার হবো, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো” এই প্রতিপাদ্য নিয়ে শনিবার সকালে মাগুরার শ্রীপুরে ৬ষ্ঠ জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে।
উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্তর থেকে একটি র্যালি বের হয়ে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা সমাজসেবা কর্মকর্তা ওয়াসিম আকরামের সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ মমতাজ মহল এর সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন অফিসার মোঃ জাকারিয়া।
শ্রীপুর থানার ওসি (তদন্ত) গৌতম ঠাকুর, শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শিশির কুমার শিকদার, বীর মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম ঝন্টু প্রমুখ। এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি ও জাতীয় পরিচয়পত্র পাওয়া ভোটারগণ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে নতুন ভোটারদের স্মার্ট জাতীয় পরিচয়পত্র প্রদান করা হয়।















