ঢাকা ০৭:০৫ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক হলেন ব্রাহ্মণপাড়ার কৃতি সন্তান মোঃ মুমিনুল ইসলাম ইনটেলে যোগ দিচ্ছেন জবি রসায়ন বিভাগের প্রাক্তন শিক্ষার্থী আব্দুল্লাহ জিহাদ অফিস চলবে সকাল ৯টা থেকে ৪টা পর্যন্ত, দোকান-মার্কেট বন্ধ সন্ধ্যা ৬টায় ইলিয়াস আলীকে গুমের কারণ জানালেন সাবেক ডিজিএফআই প্রধান মামুন খালেদ কুমিল্লা আইডিয়াল কলেজে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন মাগুরায় অসচ্ছল পরিবারের বাড়িতে ঈদ বাজার পৌঁছে দিল জাহানারা বেগম ফাউন্ডেশন দ্যা রয়েল কারাতে-দো এসোসিয়েশনের ইফতার ও নতুন কমিটি গঠন এপেক্স ক্লাব অব কুমিল্লা মেট্রোপলিটনের ঈদ সামগ্রী বিতরণ শ্রীপুরে ভিজিএফ তালিকা নিয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ সুরেশ্বর দরবারে খাদেম হত্যা: গদীনশীন পীর অস্ত্রসহ গ্রেপ্তার

শ্রীপুরে দু’গ্রুপের সংঘর্ষে আহত ২০, আটক ৪, বাড়িঘর ভাংচুর

মুজাহিদ শেখ, শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি৷
  • আপডেট সময় : ০৭:৩২:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ মে ২০২৪
  • / ৯৮২০ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাগুরার শ্রীপুর উপজেলার ছাবিনগর প্রাথমিক বিদ্যালয়ের সামনে শুক্রবার দুপুরে বর্তমান ইউপি চেয়ারম্যান এবং পরাজিত চেয়ারম্যান ইউসুফ গ্রুপের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ২০ জন আহত ও বাড়িঘর ভাংচুর হয়েছে। ঘটনাস্থল থেকে ৪ জনকে আটক করেছে শ্রীপুর থানা পুলিশ।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে হালিম চেয়ারম্যান গ্রুপের মজলুর ছেলে আলমগীর মাঠে কাজ করতে গেলে (৪৫) ইউসুফ গ্রুপের ছবিনগর গ্রামের সাত্তার বিশ্বাসের ছেলে মো. হারুন (৪৫) বলে যে- আগে মাঠ থেকে আমার পানি তোলার মেশিন তোরা নিয়ে গিয়েছিলে এবার এগুলো ফেরত দিতে হবে।

তখন উভয়ের মধ্যে তর্কবিতর্ক হয়। পরে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। উভয় পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়ায় এবং ইট পাটকেল নিক্ষেপে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়। আহত জাহিদ (৪০), এরশাদ (৩৫), জানু (৩৫), আবেদ আলী (৮০) নাছির (৫০), জিল্লু (৪০), মাহাবুল (৫০), আনোয়ার (৫৫), অনিক (২২), ঠান্ডু (৩৫) রুকুনুজ্জামান (৪০), আশরাফ (৪০), জাহাঙ্গীর (৪০), দেলবার মন্ডল (৫০), সিরাজ (৫০) সহ আহতদের চিকিৎসার জন্য শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স দারিয়াপুর ও মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নেওয়া হয়েছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে যে কোন সময় উভয় পক্ষের লোকজনের মধ্যে বড় ধরনের সংঘর্ষ সহ ঘরবাড়ি ভাংচুর ও লুটপাট হওয়ার সম্ভাবনা রয়েছে।

এ বিষয়ে শ্রীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ তাসমীম আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে ৪ জনকে আটক করা হয়েছে। বর্তমানে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

Share this news as a Photo Card

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :
10 May 2024

শ্রীপুরে দু’গ্রুপের সংঘর্ষে আহত ২০, আটক ৪, বাড়িঘর ভাংচুর

www.Bangladesherbarta.com

শ্রীপুরে দু’গ্রুপের সংঘর্ষে আহত ২০, আটক ৪, বাড়িঘর ভাংচুর

আপডেট সময় : ০৭:৩২:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ মে ২০২৪