ঢাকা ১১:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
কুমিল্লা আইডিয়াল কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি স্ত্রী হত্যা মামলায় জেল খাটেন স্বামী, ১২ বছর পর সেই মৃত স্ত্রী জীবিত উদ্ধার তরুণদের ২০ লাখ টাকা ঋণ দেবে সরকার, আবেদনে যেসব কাগজপত্র লাগবে রোটারী ক্লাব অব কুমিল্লা রয়েলের আছিয়া গণি বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপন ও বিতরণ বেবি পাউডারে ক্যানসারের ঝুঁকি, মামলা সরাতে ৬৮ হাজার কোটি টাকা দিতে রাজি জনসন্স সিংগাইর গ্রাম আদালত পরিদর্শনে যুগ্ম সচিব ড. কাজী শাহজাহান, কার্যক্রমে সন্তোষ প্রকাশ পাটগ্রামে মাদরাসা শিক্ষকের ওপর হামলা ও আটক রাখার অভিযোগে সংবাদ সম্মেলন গোদাগাড়ীর শীর্ষ ২০ মাদক কারবারি: কোটি টাকার সম্পদ ও বিলাসী জীবন রসুলপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে স্কাউটের দীক্ষা অনুষ্ঠিত

শ্রীপুরে সামাজিক আধিপত্যের জেরে পাল্টাপাল্টি হামলায় আহত ৩

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ০৩:৪৯:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৪
  • / ৯৭৭০ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মুজাহিদ শেখ, শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি৷৷  

মাগুরার শ্রীপুরে সামাজিক আধিপত্যের জেরে দু-গ্রুপের পাল্টাপাল্টি হামলায় ৩ জন আহত হয়েছে। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) উপজেলার শ্রীকোল ইউনিয়নের বরিশাট গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন বরিশাট গ্রামের মৃত মোয়াজ্জেম খন্দকারের ছেলে মিজান খোন্দকার (৪৫),পাচু শেখ (৭৫) ও রেজাউল শেখ (৪০)। আহতরা মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনার পর থেকে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী তারিকুল ইসলাম ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাসিম বিল্লাহ সংগ্রামের মধ্যে বিরোধ চলে আসছিলো।

এ বিরোধের জেরে শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে মোয়াজ্জেম খোন্দকারের ছেলে কাঠ ব্যবসায়ী মিজান খোন্দকারকে গাংনালিয়া বাজার এলাকা থেকে মোস্তাসিম বিল্লাহ সংগ্রামের সমর্থকেরা বেধড়ক মারধর করে। হামলায় তার হাত ও পা ভেঙে যায়। এ ঘটনার জেরে কাজী তারিকুল ইসলামের সমর্থকেরা মোস্তাসিম বিল্লাহ সংগ্রামের সমর্থক রেজাউল শেখকে বেধড়ক মারধর করে এ সময় পাচু শেখ এগিয়ে আসলে তিনি ও আহত হন। প্রায়ই গাংনালিয়া বাজার এলাকায় একের পর এক হামলার ঘটানায় চরম শঙ্কার মধ্যে রয়েছেন বলে জানান ঐ এলাকার ব্যবসায়ী ও সাধারণ মানুষ ।

এ বিষয়ে শ্রীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ তাসমীম আলম জানান, এ ঘটনার পর থেকেই ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শ্রীপুরে সামাজিক আধিপত্যের জেরে পাল্টাপাল্টি হামলায় আহত ৩

আপডেট সময় : ০৩:৪৯:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৪