ঢাকা ১১:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
কুমিল্লা আইডিয়াল কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি স্ত্রী হত্যা মামলায় জেল খাটেন স্বামী, ১২ বছর পর সেই মৃত স্ত্রী জীবিত উদ্ধার তরুণদের ২০ লাখ টাকা ঋণ দেবে সরকার, আবেদনে যেসব কাগজপত্র লাগবে রোটারী ক্লাব অব কুমিল্লা রয়েলের আছিয়া গণি বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপন ও বিতরণ বেবি পাউডারে ক্যানসারের ঝুঁকি, মামলা সরাতে ৬৮ হাজার কোটি টাকা দিতে রাজি জনসন্স সিংগাইর গ্রাম আদালত পরিদর্শনে যুগ্ম সচিব ড. কাজী শাহজাহান, কার্যক্রমে সন্তোষ প্রকাশ পাটগ্রামে মাদরাসা শিক্ষকের ওপর হামলা ও আটক রাখার অভিযোগে সংবাদ সম্মেলন গোদাগাড়ীর শীর্ষ ২০ মাদক কারবারি: কোটি টাকার সম্পদ ও বিলাসী জীবন রসুলপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে স্কাউটের দীক্ষা অনুষ্ঠিত

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ভোক্তা অধিকারের অভিযানে// সার ডিলারকে ১ লক্ষ টাকা জরিমানা |

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ১০:০৭:১১ পূর্বাহ্ন, বুধবার, ৩ অগাস্ট ২০২২
  • / ৯৭১৮ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তানজিল আহমেদের রনি

চুয়াডাঙ্গা আলমডাঙ্গা উপজেলায় অভিযানে মেসার্স নুর মোহাম্মদ ট্রেডার্স ও মেসার্স জনির উদ্দিন এন্ড ব্রাদার্সকে সরকার নির্ধারিত মুল্যের অধিক মূল্যে সার বিক্রয়ের প্রমাণ পাওয়ার ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী ১ লক্ষ টাকা জরিমানা করা হয়।

গত ০১লা আগস্ট কৃষি মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত একটি চিঠিতে ইউরিয়া সারের দাম ১৬ টাকা থেকে বাড়িয়ে ২২টাকা করা হয় খুচরা পর্যায়ে। একই চিঠিতে উল্লেক করা হয় ০১ আগস্টের আগে ডিলার পর্যায়ে মজুদকৃত সার পুর্বের দামে অর্থাৎ ১৬টাকা কেজি হিসেবেই বিক্রয় করতে হবে।

কিন্তু আজ আলমডাংগা নতুন বাসস্ট্যান্ড মোড়ে অবস্থিত বিসিআইসি ডিলার মেসার্স নুর মোহাম্মদ ট্রেডার্স এ অভিযানে গিয়ে দেখা যায় তারা ০১আগস্টের পুর্বে উত্তোলিত সার অধিক দামে বিক্রয় করছেন। ৮০০ টাকার ইউরিয়া ৯৮০ টাকা ও অন্যান্য সারও সরকার নির্ধারিত মুল্যের অতিরিক্ত মুল্যে বিক্রয়ের প্রমাণ পাওয়া যায়।

উক্ত অপরাধে প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৪০ ধারায় ৫০,০০০/- টাকা জরিমানা করা হয়। তিনি মুলত আলমডাংগা উপজেলার বেলগাছি ইউনিয়নের ডিলার।

এছাড়া হাফিজ মোড়ে অবস্থিত অপর একটি বিসিআইসি ডিলার মেসার্স জনির উদ্দিন এন্ড ব্রাদার্স যিনি মুলত কুমারী ইউনিয়নের ডিলার এই প্রতিষ্ঠানটিতেও অধিকার মুল্যে সার বিক্রয়ের প্রমাণ পাওয়া যায়।

টিএসপি সারের সরকার নির্ধারিত খুচরা মুল্য ২২ টাকা কেজি হলেও এই প্রতিষ্ঠান ৩৫ টাকা পর্যন্ত বিক্রয় করেছেন। এছাড়া তার প্রতিষ্ঠানে বিক্রয়ের উদ্দেশ্যে সাজিয়ে রাখা প্রচুর মেয়াদ উত্তীর্ণ কীটনাশক জব্দ করা হয়।

উক্ত অপরাধে তাদের একই আইনের ৪০ ও ৫১ ধারায় ৫০,০০০/- টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব সজল আহম্মেদ। সহযোগিতায় ছিলেন আলমডাংগা থানা পুলিশের একটি টিম। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

http://এইচ/কে

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ভোক্তা অধিকারের অভিযানে// সার ডিলারকে ১ লক্ষ টাকা জরিমানা |

আপডেট সময় : ১০:০৭:১১ পূর্বাহ্ন, বুধবার, ৩ অগাস্ট ২০২২