ঢাকা ১০:৫৬ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক হলেন ব্রাহ্মণপাড়ার কৃতি সন্তান মোঃ মুমিনুল ইসলাম ইনটেলে যোগ দিচ্ছেন জবি রসায়ন বিভাগের প্রাক্তন শিক্ষার্থী আব্দুল্লাহ জিহাদ অফিস চলবে সকাল ৯টা থেকে ৪টা পর্যন্ত, দোকান-মার্কেট বন্ধ সন্ধ্যা ৬টায় ইলিয়াস আলীকে গুমের কারণ জানালেন সাবেক ডিজিএফআই প্রধান মামুন খালেদ কুমিল্লা আইডিয়াল কলেজে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন মাগুরায় অসচ্ছল পরিবারের বাড়িতে ঈদ বাজার পৌঁছে দিল জাহানারা বেগম ফাউন্ডেশন দ্যা রয়েল কারাতে-দো এসোসিয়েশনের ইফতার ও নতুন কমিটি গঠন এপেক্স ক্লাব অব কুমিল্লা মেট্রোপলিটনের ঈদ সামগ্রী বিতরণ শ্রীপুরে ভিজিএফ তালিকা নিয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ সুরেশ্বর দরবারে খাদেম হত্যা: গদীনশীন পীর অস্ত্রসহ গ্রেপ্তার

কুমিল্লা চান্দিনায় যাত্রী অপহরণকালে ভুয়া ডিবি পুলিশ আটক | বাংলাদেশের বার্তা 

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ০৬:০৩:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ ফেব্রুয়ারী ২০২৩
  • / ৯৬৬৭ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুমিল্লা প্রতিনিধিঃ

কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনায় ডিবি পুলিশ পরিচয়ে দুই যাত্রীকে অপহরণকালে ফরিদ (৪৬) নামে এক অপহরণকারীকে আটক করেছে স্থানীয় জনতা।

বুধবার (১ ফেব্রুয়ারী) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলাধীন মাধাইয়া বাস স্টেশন এলাকা থেকে তাকে আটক করা হয়। এসময় জনতার ধাওয়ায় এক যাত্রীকে নিয়ে চক্রের আরও ৪ সদস্য প্রাইভেটকার যোগে পালিয়ে যায়।

আটক ভুয়া ডিবি সদস্যের কাছ থেকে কাভারসহ একটি খেলনা পিস্তল, একটি খেলনা ওয়াকিটকি, একটি হেন্ডকাপ সেট, দুইটি ডিবি পুলিশের পোশাক উদ্ধার করা হয়। আটক প্রতারক ফরিদ মুরাদনগর উপজেলার কাজিয়াতল গ্রামের মৃত খালেক মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শী মারুতি চালক ইউনুছ মিয়া জানান, বুধবার দুপুর ২টায় মহাসড়কের মাধাইয়া সামিটপাওয়ার গেইট এলাকায় ঢাকামুখী একটি মাইক্রোবাসের গতিরোধ করে একটি প্রাইভেটকার। এসময় মাইক্রোবাস থেকে দুই যাত্রীকে নামিয়ে প্রাইভেটকারে উঠানোর চেষ্টাকালে এক যাত্রী দৌড়ে পালিয়ে যায়। অপর এক যাত্রীকে নিয়ে প্রাইভেটকারটি চলে যায়।

কয়েক মিনিটের মধ্যে ওই প্রাইভেটকারটি সামনের ইউটার্ণ ঘুরে আবারও কুমিল্লামুখী আসতে দেখি আমি ওই প্রাইভেটকারের পিছু নেই। প্রাইভেটকারটি মাধাইয়া বাস স্টেশন এলাকায় পৌঁছে একজনকে নামিয়ে দেয়। আর ওই লোকটি প্রাইভেটকার থেকে নেমে ‘সততা’ নামের একটি বাসে উঠে। বিষয়টি আমার সন্দেহ হলে আমি দৌঁড়ে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় তাকে আটক করি। এসময় তার হাতে থাকা একটি ব্যাগে ডিবি পুলিশের পোশাক, অস্ত্রসহ আরও অনেক কিছু দেখতে পেয়ে চান্দিনা থানা পুলিশকে খবর দেই।

আটক অপহরণকারী ফরিদ জানায়, ওই প্রাইভেটকারে উঠিয়ে নেওয়া যাত্রীসহ সকলের বসার জায়গা না থাকায় তাকে মাধাইয়া স্টেশনে নামিয়ে দেওয়া হয়েছে। গত ৭ জানুয়ারী কারাগার থেকে মুক্তি পাওয়ার পর আবারও এ পেশায় আসে ফরিদ।

চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) মো. সাহাবুদ্দীন খাঁন জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে আমরা তাকে আটক করি। এমন ঘটনায় এর আগেও সে গ্রেফতার হয়। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।

Share this news as a Photo Card

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :
03 February 2023

কুমিল্লা চান্দিনায় যাত্রী অপহরণকালে ভুয়া ডিবি পুলিশ আটক | বাংলাদেশের বার্তা 

www.Bangladesherbarta.com

কুমিল্লা চান্দিনায় যাত্রী অপহরণকালে ভুয়া ডিবি পুলিশ আটক | বাংলাদেশের বার্তা 

আপডেট সময় : ০৬:০৩:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ ফেব্রুয়ারী ২০২৩