ঢাকা ০৪:১৭ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
কুমিল্লা আইডিয়াল কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি স্ত্রী হত্যা মামলায় জেল খাটেন স্বামী, ১২ বছর পর সেই মৃত স্ত্রী জীবিত উদ্ধার তরুণদের ২০ লাখ টাকা ঋণ দেবে সরকার, আবেদনে যেসব কাগজপত্র লাগবে রোটারী ক্লাব অব কুমিল্লা রয়েলের আছিয়া গণি বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপন ও বিতরণ বেবি পাউডারে ক্যানসারের ঝুঁকি, মামলা সরাতে ৬৮ হাজার কোটি টাকা দিতে রাজি জনসন্স সিংগাইর গ্রাম আদালত পরিদর্শনে যুগ্ম সচিব ড. কাজী শাহজাহান, কার্যক্রমে সন্তোষ প্রকাশ পাটগ্রামে মাদরাসা শিক্ষকের ওপর হামলা ও আটক রাখার অভিযোগে সংবাদ সম্মেলন গোদাগাড়ীর শীর্ষ ২০ মাদক কারবারি: কোটি টাকার সম্পদ ও বিলাসী জীবন রসুলপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে স্কাউটের দীক্ষা অনুষ্ঠিত

চকরিয়াতে মোবাইল কোর্ট পরিচালনা করেন র‌্যাব-১৫ | বাংলাদেশের বার্তা 

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ০৪:০৭:০৮ অপরাহ্ন, বুধবার, ২২ মার্চ ২০২৩
  • / ৯৬৯৭ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজিজ উদ্দিন।।

কক্সবাজার জেলার চকরিয়া থানাধীন বাজার এলাকায় বিশেষ মোবাইল কোর্ট পরিচালনা করে ০৪ টি প্রতিষ্ঠানকে সর্বমোট ২ লক্ষ ৬০ হাজার টাকা জরিমানা করেছে র‌্যাব-১৫।

বুধবার (২২ মার্চ) বিকাল ৩টার সময় মোবাইল কোর্ট পরিচালনা করেন। র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধ এর উৎস উদঘাটন, অপরাধীদের গ্রেফতারসহ আইন-শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে চলছে। এছাড়াও যে সকল প্রতিষ্ঠান/ব্যক্তি সাধারণ জনগণের সাথে প্রতারণা করে তাদের দমনে র‌্যাব নিয়মিত ভ্রাম্যমান আদালত পরিচালনা করে আসছে।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রাহাত উজ জামান মোবাইল কোর্ট পরিচালনা করেন।
এই সময় তিনি জানান, ইদানিং পরিলক্ষিত হচ্ছে যে, বিভিন্ন কারখানা ও দোকানগুলোতে মেয়াদউত্তীর্ণ দ্রব্যসামগ্রী, নকল ও নিষিদ্ধ সামগ্রী মজুদ এবং বিভিন্ন হোটেল-রেস্তোরায় অস্বাস্থ্যকর, নোংরা পরিবেশে খাবার তৈরি ও পরিবেশন করছে। এগুলো ব্যবহার ও গ্রহণের ফলে মানুষ জন ক্ষতিগ্রস্থ ও অসুস্থ হয়ে পড়ছে। এ সমস্ত অব্যবস্থাপনা দূরীকরণার্থে র‌্যাব-১৫ কক্সবাজার এর সিপিসি-৩ বান্দরবান ক্যাম্প ও বিএসটিআই এর যৌথ অভিযানে কক্সবাজার জেলার চকরিয়া থানাধীন বাজার এলাকায় বিশেষ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

তিনি আরো জানান, এসময় চা ও নকল ঘি উৎপাদন কারখানায় অভিযান পরিচালনা করে ট্রেড লাইসেন্সবিহীন কারখানা, অস্বাস্থ্যকর পরিবেশে চা ও ঘি প্রক্রিয়াকরণ,অনুমোদিত প্যাকেজিং ব্যবহার, নকল কাঁচামাল ব্যবহারসহ ৬০০ কেজি নকল ঘি এবং ২০০ কেজি ভেজাল চা পাতা উদ্ধার করা হয়। পরবর্তীতে উদ্ধারকৃত নকল ঘি ও ভেজাল চা পাতা ধ্বংস সহ ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৪১,৪২ ধারা মোতাবেক সংশ্লিষ্ট কারখানার মালিক ও পরিচালক মোঃ নুরুল কাদের কাজল’কে ২,০০,০০০/= (দুই লাখ টাকা) জরিমানা করা হয়। এছাড়াও একই তারিখ ১৫.৪০ ঘটিকায় কক্সবাজার জেলার চকরিয়া বাজার এলাকায় রেজিস্ট্রেশন ও ট্রেড লাইসেন্স না থাকায় বিভিন্ন হোটেল ও রেস্টুরেন্ট এর বিরুদ্ধে বিশেষ মোবাইল কোর্ট পরিচালনা করে বাংলাদেশ হোটেল রেস্তোরা আইন ২০১৪ এর ১৯ ধারা মোতাবেক ১। হোটেল আল রহমত’কে ২০,০০০/= (বিশ হাজার টাকা) ২। হোটেল গার্ডেন’কে ২০,০০০/= (বিশ হাজার টাকা) ৩। হোটেল সিটি পার্ক’কে ২০,০০০/= (বিশ হাজার টাকা) জরিমানা করা হয়।

রমজান মাসকে কেন্দ্র করে অসাধু ব্যবসায়ীরা বিভিন্ন ভেজাল পণ্য নিয়ে মাঠে নেমেছে। তাদেরকে রুখে দিতে র‌্যাব-১৫ মাঠে কাজ করবে রমজান মাস জুড়ে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

চকরিয়াতে মোবাইল কোর্ট পরিচালনা করেন র‌্যাব-১৫ | বাংলাদেশের বার্তা 

আপডেট সময় : ০৪:০৭:০৮ অপরাহ্ন, বুধবার, ২২ মার্চ ২০২৩