ঢাকা ১১:৪৭ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
স্বপ্নজোড়া সামাজিক সংগঠনের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক হলেন ব্রাহ্মণপাড়ার কৃতি সন্তান মোঃ মুমিনুল ইসলাম ইনটেলে যোগ দিচ্ছেন জবি রসায়ন বিভাগের প্রাক্তন শিক্ষার্থী আব্দুল্লাহ জিহাদ অফিস চলবে সকাল ৯টা থেকে ৪টা পর্যন্ত, দোকান-মার্কেট বন্ধ সন্ধ্যা ৬টায় ইলিয়াস আলীকে গুমের কারণ জানালেন সাবেক ডিজিএফআই প্রধান মামুন খালেদ কুমিল্লা আইডিয়াল কলেজে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন মাগুরায় অসচ্ছল পরিবারের বাড়িতে ঈদ বাজার পৌঁছে দিল জাহানারা বেগম ফাউন্ডেশন দ্যা রয়েল কারাতে-দো এসোসিয়েশনের ইফতার ও নতুন কমিটি গঠন এপেক্স ক্লাব অব কুমিল্লা মেট্রোপলিটনের ঈদ সামগ্রী বিতরণ শ্রীপুরে ভিজিএফ তালিকা নিয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ

দেড় কোটি টাকার স্বর্ণের ১৪টি বারসহ পাচারকারী আটক

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ০৯:১২:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ১৩ মে ২০২৩
  • / ৯৭০৬ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চয়ন কুমার রায়-লালমনিরহাট জেলা প্রতিনিধি।

স্বর্ণের ১৪টি বারসহ রবিউল ইসলাম নামে এক পাচারকারীকে আটক করেছে বডার গার্ড বাংলাদেশ (বিজিবি) লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের সদস্যরা।

শুক্রবার(১২ মে) রাতে এক প্রেস বিজ্ঞাপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন বডার গার্ড বাংলাদেশ (বিজিবি) লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মোফাজ্জল হোসেন আকন্দ।

এর আগে একই দিন সকালে ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধীন কুড়িগ্রাম জেলার কাশিপুর বিওপির দায়িত্বপূর্ণ কাশিপুর নামক এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক পাচারকারী রবিউল ইসলাম কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ধর্মপুর এলাকার মজিবর রহমানের ছেলে।

প্রেস বিজ্ঞাপ্তিতে বলা হয়, স্বর্ণের চালান পার হবে এমন একটি গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১২ মে) সকালে বিজিবি ১৫ ব্যাটালিয়নের অধীন কুড়িগ্রামের কাশিপুর বিওপির দায়িত্বপূর্ণ কাশিপুর নামক এলাকায় অভিযান চালায় বিজিবির টহল দল। এ সময় সন্দেহজনক ভাবে ধান ক্ষেত থেকে মোটরসাইকেলসহ রবিউল ইসলামকে আটক করে।

পরে তার মোটর সাইকেল তল্লাশী চালিয়ে তেল বক্সের ভিতর থেকে একটি প্যাকেটে থাকা ১৪টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার ওজন এক কেজি ৬৩৩গ্রাম এবং আনুমানিক মুল্য প্রায় এক কোটি ৪০ লাখ টাকা

Share this news as a Photo Card

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :
13 May 2023

দেড় কোটি টাকার স্বর্ণের ১৪টি বারসহ পাচারকারী আটক

www.Bangladesherbarta.com

দেড় কোটি টাকার স্বর্ণের ১৪টি বারসহ পাচারকারী আটক

আপডেট সময় : ০৯:১২:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ১৩ মে ২০২৩