ঢাকা ০৮:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
মাধ্যমিকের ফলাফলের উপর নির্ভর করে উচ্চমাধ্যমিক ও উচ্চশিক্ষা তথা ভবিষ্যৎ জীবনের পথ- অধ্যক্ষ মহিউদ্দিন লিটন স্বপ্নজোড়া সামাজিক সংগঠনের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক হলেন ব্রাহ্মণপাড়ার কৃতি সন্তান মোঃ মুমিনুল ইসলাম ইনটেলে যোগ দিচ্ছেন জবি রসায়ন বিভাগের প্রাক্তন শিক্ষার্থী আব্দুল্লাহ জিহাদ অফিস চলবে সকাল ৯টা থেকে ৪টা পর্যন্ত, দোকান-মার্কেট বন্ধ সন্ধ্যা ৬টায় ইলিয়াস আলীকে গুমের কারণ জানালেন সাবেক ডিজিএফআই প্রধান মামুন খালেদ কুমিল্লা আইডিয়াল কলেজে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন মাগুরায় অসচ্ছল পরিবারের বাড়িতে ঈদ বাজার পৌঁছে দিল জাহানারা বেগম ফাউন্ডেশন দ্যা রয়েল কারাতে-দো এসোসিয়েশনের ইফতার ও নতুন কমিটি গঠন এপেক্স ক্লাব অব কুমিল্লা মেট্রোপলিটনের ঈদ সামগ্রী বিতরণ

ছাত্রীকে ধর্ষণের অপরাধে গ্রেফতার- ২

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ০৬:২২:১৯ পূর্বাহ্ন, সোমবার, ৭ অগাস্ট ২০২৩
  • / ৯৭২৬ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ আমজাদ হোসেন, স্টাফ রিপোর্টার।

জয়পুরহাটের পাঁচবিবিতে এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে করা মামলায় সহযোগীসহ এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব-৫, জয়পুরহাট ক্যাম্প ও র‌্যাব-১২, বগুড়া ক্যাম্প।

সোমবার (৭ আগস্ট) বগুড়া পৌর শহরের বটতলী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। র‌্যাব-৫ জয়পুরহাটের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন, নওগাঁর বদলগাছি উপজেলার দূর্গাপুর গ্রামের জহিরুল ইসলামের ছেলে হাসনাইন হোসেন তমাল (২০) এবং জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আয়মা রসুলপুর ইউনিয়নের ছোট মানিক গ্রামের পাঞ্চাবের ছেলে বায়জিদ হোসেন (২৩)।

র‌্যাব জানায়, গত ২ আগস্ট বিকেল চারটার দিকে তমাল ওই ছাত্রীকে দেখা করার কথা বলে হিলি থেকে পাঁচবিবি পার্কে নিয়ে আসে। মেয়েটি দেখা করতে এলে তমাল সন্ধ্যা ৭টার দিকে বায়জিদ ও অজ্ঞাত কয়েকজনের সহযোগিতায় তাকে পাঁচবিবি পৌর শহরের নওদাপাড়া এলাকার একটি নির্জন বাড়িতে নিয়ে যায়। রাত গভীর হলে তমাল মেয়েটিকে জোরপূর্বক ধর্ষণ করে। একপর্যায়ে মেয়েটি অজ্ঞান হয়ে পড়ে। সকালে জ্ঞান ফিরলে আসামিরা তাকে গাড়িতে উঠিয়ে বাসায় পাঠিয়ে দেয়।

মেয়েটি বাড়িতে গিয়ে পরিবারকে ঘটনার বিস্তারিত জানালে ভিকটিমের পরিবার গতকাল রোববার বিকেল সাড়ে ৪টার দিকে পাঁচবিবি থানায় একটি ধর্ষণ মামলা করেন। মামলার পর থেকে র‌্যাব-৫ জয়পুরহাট তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামিদেরকে গ্রেফতার করতে জয়পুরহাট জেলার বিভিন্ন স্থানে অভিযান চালায়। আসামিরা একপর্যায়ে তাদের স্থান পরিবর্তন করে বগুড়া পালিয়ে গেলে র‌্যাব-১২, বগুড়া ক্যাম্পের সদস্যরা দুইজনকে বগুড়ার বটতলী নামক এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হন। পরে গ্রেফতারকৃত আসামিদের জেলার পাঁচবিবি থানায় জিডি মূলে হস্তান্তর করা হয়।

Share this news as a Photo Card

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :
07 August 2023

ছাত্রীকে ধর্ষণের অপরাধে গ্রেফতার- ২

www.Bangladesherbarta.com

ছাত্রীকে ধর্ষণের অপরাধে গ্রেফতার- ২

আপডেট সময় : ০৬:২২:১৯ পূর্বাহ্ন, সোমবার, ৭ অগাস্ট ২০২৩