ঢাকা ১১:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
কুমিল্লা আইডিয়াল কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি স্ত্রী হত্যা মামলায় জেল খাটেন স্বামী, ১২ বছর পর সেই মৃত স্ত্রী জীবিত উদ্ধার তরুণদের ২০ লাখ টাকা ঋণ দেবে সরকার, আবেদনে যেসব কাগজপত্র লাগবে রোটারী ক্লাব অব কুমিল্লা রয়েলের আছিয়া গণি বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপন ও বিতরণ বেবি পাউডারে ক্যানসারের ঝুঁকি, মামলা সরাতে ৬৮ হাজার কোটি টাকা দিতে রাজি জনসন্স সিংগাইর গ্রাম আদালত পরিদর্শনে যুগ্ম সচিব ড. কাজী শাহজাহান, কার্যক্রমে সন্তোষ প্রকাশ পাটগ্রামে মাদরাসা শিক্ষকের ওপর হামলা ও আটক রাখার অভিযোগে সংবাদ সম্মেলন গোদাগাড়ীর শীর্ষ ২০ মাদক কারবারি: কোটি টাকার সম্পদ ও বিলাসী জীবন রসুলপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে স্কাউটের দীক্ষা অনুষ্ঠিত

দুর্গাপুরে ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক হত্যা মামলার আসামী গ্রেফতার

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ০৪:১৫:৫৫ অপরাহ্ন, সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩
  • / ৯৭২৪ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আনিসুল হক সুমন, দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধিঃ

নেত্রকোনার দুর্গাপুরে হাকিম মিয়া (২২) নামে এক মোটরসাইকেল চালককে হত্যা করে মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনায় দায়ের হওয়া মামলার এজাহারভুক্ত পলাতক আসামি মোঃ শাহিনুর ইসলাম (২৫)কে গতকাল রবিবার সন্ধ্যায় পৌর শহরের বিরিশিরি বাসস্ট্যান্ড এলাকা থেকে গ্রেপ্তার করে দুর্গাপুর থানা পুলিশ। পরে তাকে সোমবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে,গ্রেপ্তার হওয়া শাহিনুর দুর্গাপুর উপজেলার বিরিশিরি ইউনিয়নের বারইপাড়া গ্রামের আব্দুল হেকিমের ছেলে, সে এই মামলার দুই নম্বর আসামী। চলতি বছরের গত ৯ আগস্ট দুর্গাপুর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের পাহাড়ি সীমান্তের দাহাপাড়া এলাকা থেকে মোটরসাইকেল চালক হাকিম মিয়ার লাশ উদ্ধার হয়। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।

পুলিশ আরও জানায়,পার্শ্ববর্তী উপজেলা পূর্বধলার নাটেরকোনা গ্রামের আলাল মিয়ার ছেলে হাকিম জারিয়া এলাকা থেকে বিভিন্ন স্থানে ভাড়ায় মোটরসাইকেল চালাতেন। গত ১ আগস্ট রাতে মোটরসাইকেল নিয়ে বেরিয়ে সে আর বাড়ি ফেরেনি। পরে তার পরিবার পূর্বধলা থানায় একটি জিডি করে। নিখোঁজ হওয়ার সেই জিডির পর বিভিন্ন সূত্র ধরে দুর্গাপুরের বিরিশিরি এলাকার বিনয় সাহা নামের একজনের খোঁজ পাওয়া যায়। পরে ০৮ আগস্ট রাতে বিনয়কে গ্রেপ্তার করলে তার দেওয়া তথ্য মতে ০৯ আগস্ট সকালে সীমান্তের দাহাপাড়া এলাকা থেকে চালক হাকিমের লাশ উদ্ধার করে পুলিশ।

এ ব্যাপারে দুর্গাপুর থানার ওসি (তদন্ত) নূরুল আলম বলেন,এ মামলার দুই নম্বর আসামি মোঃ শাহিনুরকে গ্রেপ্তার করে আজ দুপুরে আদালতে সোর্পদ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

দুর্গাপুরে ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক হত্যা মামলার আসামী গ্রেফতার

আপডেট সময় : ০৪:১৫:৫৫ অপরাহ্ন, সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩