ঢাকা ০৯:৩০ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক হলেন ব্রাহ্মণপাড়ার কৃতি সন্তান মোঃ মুমিনুল ইসলাম ইনটেলে যোগ দিচ্ছেন জবি রসায়ন বিভাগের প্রাক্তন শিক্ষার্থী আব্দুল্লাহ জিহাদ অফিস চলবে সকাল ৯টা থেকে ৪টা পর্যন্ত, দোকান-মার্কেট বন্ধ সন্ধ্যা ৬টায় ইলিয়াস আলীকে গুমের কারণ জানালেন সাবেক ডিজিএফআই প্রধান মামুন খালেদ কুমিল্লা আইডিয়াল কলেজে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন মাগুরায় অসচ্ছল পরিবারের বাড়িতে ঈদ বাজার পৌঁছে দিল জাহানারা বেগম ফাউন্ডেশন দ্যা রয়েল কারাতে-দো এসোসিয়েশনের ইফতার ও নতুন কমিটি গঠন এপেক্স ক্লাব অব কুমিল্লা মেট্রোপলিটনের ঈদ সামগ্রী বিতরণ শ্রীপুরে ভিজিএফ তালিকা নিয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ সুরেশ্বর দরবারে খাদেম হত্যা: গদীনশীন পীর অস্ত্রসহ গ্রেপ্তার

চৌদ্দগ্রামে নারী সহ আন্তঃজেলা গরু চোর চক্রের ৩ সদস্য আটক

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ০২:৪১:২৭ অপরাহ্ন, রবিবার, ১০ মার্চ ২০২৪
  • / ৯৭৬৪ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি৷৷ 

কুমিল্লার চৌদ্দগ্রামে দিন-দুপুরে গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় এক নারী সহ আন্তঃজেলা গরু চোর চক্রের তিন সদস্যকে হাতেনাতে আটক করেছে স্থানীয় জনতা। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ কল করে আটককৃতদেরকে থানা পুলিশের হাতে সোপর্দ করেছে স্থানীয়রা।

ঘটনাটি ঘটেছে উপজেলার আলকরা ইউনিয়নের শিলরী গ্রামে। এ ঘটনায় ভুক্তভোগী গরুর মালিক কৃষক মো: ইয়াছিন বাদী হয়ে আটটকৃত আন্তঃজেলা গরু চোরচক্রের ৩ সদস্যের বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় একটি মামলা দায়ের করেছেন। রোববার (১০ মার্চ) বিকালে তথ্যটি নিশ্চিত করেছেন থানার অফিসার ইনচার্জ (ওসি) ত্রিনাথ সাহা।

থানায় দায়েরকৃত অভিযোগে উল্লেখ করা হয়েছে, উপজেলার আলকরা ইউনিয়নের শিলরী গ্রামের কৃষক মো: ইয়াছিন দীর্ঘদিন ধরে একই এলাকার সৌদিপ্রবাসী মো: মমিনুল ইসলামের মালিকীয় একটি গরু বর্গা নিয়ে লালনপালন করেন।

গরুটি গত শনিবার সকাল সাড়ে দশটায় তিনি শিলরী লতিফিয়া দারুল উলুম নূরানী মাদরাসার মাঠে কাঁচা ঘাষ খাওয়ার জন্য বেঁধে রাখেন। দুপুর আনুমানিক পৌঁনে দুই ঘটিকায় কুমিল্লা কোতয়ালীর ধর্মপুর এলাকার ফয়সাল আহমেদ জামাল, মাসুদুর রহমান, শারমিন আক্তার ও ফয়সালের স্ত্রী তামান্না আক্তার গরুটি সিএনজি চালিত অটো-রিকশায় (কুমিল্লা-থ-১৩-১০০৫) তুলে নিয়ে যাচ্ছে দেখে শিলরী গ্রামের রাজিয়া বেগম শোর-চিৎকার করে।

তাৎক্ষণিক অজ্ঞাত এক মোটরসাইকেল চালক অটো-রিকশাটির পিছু নিয়ে ওই এলাকার ল²ীপুর ব্রিজের উপর গিয়ে স্থানীয় আরও কয়েকজন লোকের সহায়তায় গরু সহ তাদেরকে আটক করে। এ সময় কৌশলে তামান্না আক্তার পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।

পরে উপস্থিত লোকজন ফয়সাল আহমেদ জামাল, মাসুদুর রহমান ও শারমিন আক্তারকে মারধর করে আটকে রাখে। খবর পেয়ে লক্ষীপুর ব্রিজে গিয়ে গরুটি উদ্ধার করে ও আটককৃতদেরকে সিএনজি অটো-রিকশাসহ শিলরী লতিফিয়া মাদরাসা মাঠে আনা হয়।

পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করলে চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক মেহেদী হাসান ঘটনাস্থলে পৌঁছে উদ্বারকৃত গরু, আটককৃত ৩ চোর সহ সিএনজি অটো-রিকশাটি পুলিশি হেফাজতে নেয়। এ ঘটনায় ভুক্তভোগি গরুর মালিক কর্তৃক থানায় মামলা দায়ের শেষে আটককৃতদেরকে রোববার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

এ ব্যাপারে চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক মেহেদী হাসান বলেন, ‘স্থানীয় জনতা আটক করে ৯৯৯ ফোন করলে উপজেলার আলকরা ইউনিয়নের শিলরী গ্রামের লতিফিয়া মাদরাসা মাঠ থেকে নারী সহ আন্তঃজেলা গরু চোর চক্রের ৩ সদস্যকে আটক করা হয়। গরুর মালিক ইয়াছিন বাদি হয়ে আটককৃত চোরদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। রবিবার দুপরে আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।’

Share this news as a Photo Card

নিউজটি শেয়ার করুন

10 March 2024

চৌদ্দগ্রামে নারী সহ আন্তঃজেলা গরু চোর চক্রের ৩ সদস্য আটক

www.Bangladesherbarta.com

চৌদ্দগ্রামে নারী সহ আন্তঃজেলা গরু চোর চক্রের ৩ সদস্য আটক

আপডেট সময় : ০২:৪১:২৭ অপরাহ্ন, রবিবার, ১০ মার্চ ২০২৪