ঢাকা ১১:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
কুমিল্লা আইডিয়াল কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি স্ত্রী হত্যা মামলায় জেল খাটেন স্বামী, ১২ বছর পর সেই মৃত স্ত্রী জীবিত উদ্ধার তরুণদের ২০ লাখ টাকা ঋণ দেবে সরকার, আবেদনে যেসব কাগজপত্র লাগবে রোটারী ক্লাব অব কুমিল্লা রয়েলের আছিয়া গণি বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপন ও বিতরণ বেবি পাউডারে ক্যানসারের ঝুঁকি, মামলা সরাতে ৬৮ হাজার কোটি টাকা দিতে রাজি জনসন্স সিংগাইর গ্রাম আদালত পরিদর্শনে যুগ্ম সচিব ড. কাজী শাহজাহান, কার্যক্রমে সন্তোষ প্রকাশ পাটগ্রামে মাদরাসা শিক্ষকের ওপর হামলা ও আটক রাখার অভিযোগে সংবাদ সম্মেলন গোদাগাড়ীর শীর্ষ ২০ মাদক কারবারি: কোটি টাকার সম্পদ ও বিলাসী জীবন রসুলপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে স্কাউটের দীক্ষা অনুষ্ঠিত

চৌদ্দগ্রামে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে চিহিৃত মাদক কারবারি সোহেল আটক

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ১১:৫০:২৭ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মার্চ ২০২৪
  • / ৯৭৫৮ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জহিরুল ইসলাম সুমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি৷৷ 

কুমিল্লার চৌদ্দগ্রামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কুমিল্লা এর বিশেষ অভিযানে ৪০ বোতল ফেন্সিডিল ও ০৩ পিস কিংফিশার বিয়ার ক্যান সহ এলাকার চিহিৃত মাদক কারবারি মো: সোহেল মিয়াজীকে আটক করা হয়েছে।

আটককৃত সোহেল (৩০) চৌদ্দগ্রাম পৌরসভাধিন রামরায় গ্রামের মিয়াজী বাড়ীর মৃত আব্দুল বারেক মিয়াজীর ছেলে। শনিবার (১৬ মার্চ) বিকালে বিষয়টি নিশ্চিত করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কুমিল্লা এর উপ-পরিচালক চৌধুরী ইমরুল হাসান।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কুমিল্লা এর উপ-পরিচালক চৌধুরী ইমরুল হাসান এর সার্বিক তত্ত্বাবধানে ও কুমিল্লা র‌্যাব-১১ সিপিসি-২ এর কোম্পানী কমান্ডার লেঃ কর্ণেল মাহমুদুল হাসান এর নেতৃত্বে র‌্যাবের একটি টিম, বিজিবি’র সহকারী পরিচালক ইমাম হাসান এর নেতৃত্বে বিজিবি’র একটি টিম সহ যৌথ বাহিনী চৌদ্দগ্রাম পৌরসভাধিন রামরায় গ্রামে শুক্রবার দিবাগত গভীর রাতে বিশেষ অভিযান পরিচালনা করে ৪০ বোতল ফেন্সিডিল ও ০৩ পিস কিংফিশার বিয়ার ক্যান সহ চিহিৃত মাদক কারবারি মো: সোহেল মিয়াজীকে আটক করে। এ সময় তাহের নামে অজ্ঞাত এক আসামী পালিয়ে যেতে সক্ষম হয় বলে জানা গেছে।

অভিযানে সার্বিক সহযোগিতা করেন এনএসআই কর্মকর্তা মো: মোহসিন, কাস্টমস কর্মকর্তা মো: নাজমুল হাসান ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কুমিল্লা এর পরিদর্শক মোহাম্মদ ইব্রাহিম খাঁন এবং মো: শরিফুল ইসলাম এর সমন্বয়ে পুলিশের একটি টিম। এ ঘটনায় পরিদর্শক মো: শরিফুল ইসলাম বাদী হয়ে আটককৃত মাদক ব্যবসায়ী সোহেল ও পলাতক আসামী তাহের এর বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করেন। পরে আদালতের মাধ্যমে আটককৃত ব্যক্তিকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কুমিল্লা এর উপ-পরিচালক চৌধুরী ইমরুল হাসান বলেন, ‘র‌্যাব, বিজিবি, পুলিশ সহ বিশেষ বাহিনীর সহযোগিতায় শুক্রবার রাতে চৌদ্দগ্রাম পৌরসভায় যৌথ অভিযান পরিচালনা করে ফেন্সিডিল ও বিয়ার সহ সোহেল নামে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।

এ সংক্রান্তে চৌদ্দগ্রাম থানায় আটককৃত ব্যক্তি সহ অপর পলাতক ব্যক্তির বিরুদ্ধে মাদক আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে শনিবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।’

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

চৌদ্দগ্রামে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে চিহিৃত মাদক কারবারি সোহেল আটক

আপডেট সময় : ১১:৫০:২৭ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মার্চ ২০২৪