ঢাকা ০৭:০৯ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক হলেন ব্রাহ্মণপাড়ার কৃতি সন্তান মোঃ মুমিনুল ইসলাম ইনটেলে যোগ দিচ্ছেন জবি রসায়ন বিভাগের প্রাক্তন শিক্ষার্থী আব্দুল্লাহ জিহাদ অফিস চলবে সকাল ৯টা থেকে ৪টা পর্যন্ত, দোকান-মার্কেট বন্ধ সন্ধ্যা ৬টায় ইলিয়াস আলীকে গুমের কারণ জানালেন সাবেক ডিজিএফআই প্রধান মামুন খালেদ কুমিল্লা আইডিয়াল কলেজে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন মাগুরায় অসচ্ছল পরিবারের বাড়িতে ঈদ বাজার পৌঁছে দিল জাহানারা বেগম ফাউন্ডেশন দ্যা রয়েল কারাতে-দো এসোসিয়েশনের ইফতার ও নতুন কমিটি গঠন এপেক্স ক্লাব অব কুমিল্লা মেট্রোপলিটনের ঈদ সামগ্রী বিতরণ শ্রীপুরে ভিজিএফ তালিকা নিয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ সুরেশ্বর দরবারে খাদেম হত্যা: গদীনশীন পীর অস্ত্রসহ গ্রেপ্তার

অধিক দামে সার বিক্রয়;দুই বিসিআইসি সারের ডিলারকে জরিমানা

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ০২:১০:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ অগাস্ট ২০২২
  • / ৯৭৪৭ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তানজিল আহমেদ রনি

আজ ৩০শে আগস্ট ২০২২ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মেহেরপুর জেলা কার্যালয় কর্তৃক সদর উপজেলার হোটেল বাজার, কলেজ রোড, নতুন টার্মিনাল এলাকায় অভিযান পরিচালিত হয়।

অভিযানে কলেজ রোডে মেসার্স আশাবুল হক বিসিআইসি সারের ডিলার প্রতিষ্ঠানে তদারকিকালে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মুল্যে সার বিক্রয়ের প্রমাণ পাওয়া যায়। ১১০০ টাকার ইউরিয়া সার ১২৫০ টাকা, ১১০০ টাকার টিএসপি সার ১৭০০ টাকা, ৮০০ টাকার ডিএপি ৯৫০ টাকায় বিক্রয় করেন। উক্ত অপরাধে প্রতিষ্ঠানটির মালিক মোঃ আশাবুল হককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৪০ ধারায় ৫০,০০০/- টাকা জরিমানা করা হয় এবং বেশি মুল্যে সার বিক্রয়ের রশিদ বই জব্দ করা হয়। পরবর্তীতে নতুন বাস টার্মিনাল এলাকায় অপর একটি বিসিআইসি সার ডিলার মেসার্স ন্যাশনাল এন্টারপ্রাইজ নামক প্রতিষ্ঠানে তদারকিতেও অধিক মুল্যে সার বিক্রয়ের প্রমাণ পাওয়া যায়। ৭৫০ টাকার এমওপি সার ১২০০/- টাকা, ১১০০ টাকার টিএসপি সার ১৭০০ টাকা এছাড়া ইউরিয়া ও ডিএপি সারও বেশি দামে বিক্রয় করেছেন। এছাড়া প্রতিষ্ঠানটি থেকে বেশকিছু মেয়াদ উত্তীর্ণ কীটনাশক ও সার জব্দ করে নষ্ট করা হয়। উক্ত অপরাধে প্রতিষ্ঠানটির মালিক আলহাজ্ব মোঃ আব্দুল আওয়ালকে একই আইন ও ধারায় ৫০,০০০/- টাকা জরিমানা করা হয়। এসময় সবাইকে সতর্ক করা হয় এবং সরকার নির্ধারিত ন্যায্যমূল্যে সার বিক্রয়ের জন্য নির্দেশনা দেয়া হয়।

অভিযানে অভিযান পরিচালনা করেন মেহেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব সজল আহম্মেদ। সার্বিক সহযোগিতা করেন সদর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর জনাব মোঃ তারিকুল ইসলাম, পৌর স্যানিটারি ইন্সপেক্টর জনাব মোঃ মনিরুল ইসলাম ও মেহেরপুর জেলা পুলিশের একটি টিম।

http://এইচ/কে

Share this news as a Photo Card

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :
30 August 2022

অধিক দামে সার বিক্রয়;দুই বিসিআইসি সারের ডিলারকে জরিমানা

www.Bangladesherbarta.com

অধিক দামে সার বিক্রয়;দুই বিসিআইসি সারের ডিলারকে জরিমানা

আপডেট সময় : ০২:১০:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ অগাস্ট ২০২২