ঢাকা ১২:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
কুমিল্লা আইডিয়াল কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি স্ত্রী হত্যা মামলায় জেল খাটেন স্বামী, ১২ বছর পর সেই মৃত স্ত্রী জীবিত উদ্ধার তরুণদের ২০ লাখ টাকা ঋণ দেবে সরকার, আবেদনে যেসব কাগজপত্র লাগবে রোটারী ক্লাব অব কুমিল্লা রয়েলের আছিয়া গণি বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপন ও বিতরণ বেবি পাউডারে ক্যানসারের ঝুঁকি, মামলা সরাতে ৬৮ হাজার কোটি টাকা দিতে রাজি জনসন্স সিংগাইর গ্রাম আদালত পরিদর্শনে যুগ্ম সচিব ড. কাজী শাহজাহান, কার্যক্রমে সন্তোষ প্রকাশ পাটগ্রামে মাদরাসা শিক্ষকের ওপর হামলা ও আটক রাখার অভিযোগে সংবাদ সম্মেলন গোদাগাড়ীর শীর্ষ ২০ মাদক কারবারি: কোটি টাকার সম্পদ ও বিলাসী জীবন রসুলপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে স্কাউটের দীক্ষা অনুষ্ঠিত

ইজিবাইকে পাচার ৭০ হাজার ইয়াবাসহ আটক-১ | বাংলাদেশের বার্তা 

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ০৩:৪৭:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী ২০২৩
  • / ৯৭১৮ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজিজ উদ্দিন।।

টেকনাফের হ্নীলা ওয়াব্রাং রাস্তার মাথা ও তার আশপাশ এলাকায় অভিযান চালিয়ে একটি ইজিবাইক থেকে ৭০ হাজার ইয়াবাসহ শামসুল আলম নামের এক যুবককে আটক করেছে র‍্যাব। আটককৃত ব্যক্তি টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের কানজর পাড়ার মৃত আব্দুর রহমানের ছেলে।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) বিকালে কক্সবাজার র‍্যাব-১৫ এর অধিনায়কের পক্ষে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করে র‍্যাব-১৫ সিনিয়র সহকারী পরিচালক (লজিক এন্ড মিডিয়া) মোঃ আবু সালাম চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে হ্নীলা ইউপিস্থ ওয়াব্রাং রাস্তার মাথা ও তার আশপাশ এলাকায় বুধবার রাত ১০টায় অভিযান চালিয়ে ব্যাটারি চালিত ইজিবাইক তল্লাশি চালিয়ে ৭০ হাজার পিস ইয়াবাসহ শামসুল আলমকে আটক করা হয়।

অভিযানের আগেই তার সঙ্গে থাকা অপর ২ সহযোগী পালিয়েছে বলে তথ্য দিয়েছে আটক যুবক। এতে ব্যবহৃত ইজিবাইকটিও জব্দ করা হয়েছে।

মোঃ আবু সালাম চৌধুরী আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক শামসুল আলম অপরাধ শিকার করে এবং পলাতক আসামীদের পরস্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে কক্সবাজারসহ বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছে বলেও জানান।

আটক ও পলাতক আসামী এবং উদ্ধারকৃত মাদক সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে টেকনাফ মডেল থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে। এদিকে পলাতক ২ জনকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান র‍্যাবেরর এই কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ইজিবাইকে পাচার ৭০ হাজার ইয়াবাসহ আটক-১ | বাংলাদেশের বার্তা 

আপডেট সময় : ০৩:৪৭:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী ২০২৩