ঢাকা ০৫:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
আলোকিত সুফি সাধক সৈয়দ আবুল ওলা (রহ.) ব্রাহ্মণপাড়ায় মায়ের খোজে দিশেহারা ২ বছরের আবদুল্লাহ কুমিল্লা আইডিয়াল কলেজের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও কালচারাল ডে অনুষ্ঠিত ব্রাহ্মণপাড়া উপজেলার বাসিন্দা শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ফোরামের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ময়নামতি মিশন স্কুল এন্ড কলেজে শিক্ষক নিয়ােগ বিজ্ঞপ্তি তদন্তে আসা পুলিশ সদস্যকে কুপিয়ে জখম গ্রেপ্তার ২ নারী “আমাদের স্বপ্ন যুব সংঘ” সংগঠনের ৬ষ্ঠ বর্ষপূর্তি উদযাপন আদ-দ্বীন হাসপাতালে বিস্কুটের ফ্যাক্টরি সন্ধান, স্বাস্থ্যমন্ত্রীর ক্ষোভ বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা আর্জেন্টিনার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাক উল্টে নিহত ১৫

কক্সবাজারে দেশীয় অস্ত্রসহ দশ ‘ছিনতাইকারী’ আটক

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ০২:৩৬:১২ অপরাহ্ন, সোমবার, ২৪ জুলাই ২০২৩
  • / ৯৭১৩ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজিজ উদ্দিন।।

কক্সবাজার শহরে বিশেষ অভিযান চালিয়ে ১০ জনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি। আটককরা সবাই ছিনতাইকারী বলে দাবি করেছে সংস্থাটি।

সোমবার (২৪জুলাই) মধ্যরাত থেকে ভোর ৪টা পর্যন্ত কক্সবাজার পৌর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক ছিনতাইকারীরা হলেন, মোঃ খোরশেদ আলম(২০), মোবারক হোসেন(২২), শহিদুল ইসলাম(১৯), ওয়াসিম(২৬), মোহাম্মদ রুবেল প্রকাশ পুতু(২২), মোঃ জাফর আজম(৩৫), মোহাম্মদ রুবেল(৩৭), মোঃ সাবের প্রকাশ সাগর(২৩), শাকিল (২৬), জাকির (৩৪)। তারা সবাই কক্সবাজার বাসিন্দা বলে জানান সংস্থাটি।

সোমবার বেলা ৫টার দিকে বিষয়টি নিশ্চিত করেন জেলা গোয়েন্দা শাখা(ডিবি) ওসি মোহাম্মদ জহির হোসেন, পিপিএম(বার)। তিনি জানান, রাতে গোপন তথ্যের ভিত্তিতে আমরা জানতে পারি- একদল সংঘবদ্ধ ছিনতাইকারী বিভিন্ন অংশে বিভক্ত হয়ে কক্সবাজার পৌর এলাকার একাধিক স্থানে ছিনতাইয়ের উদ্দেশ্যে দেশীয় অস্ত্রসহ প্রস্তুতি গ্রহণ করেছে। আমরা আমাদের একটি টিম অভিযান পরিচালনা করে ছিনতাই প্রস্তুতি ও ছিনতাইকালে মূলহোতাসহ ছিনতাইকারী দলের ১০ সদস্যকে আটক করে। তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র, ছুরি, চাকু, খুর ও অন্যান্য দেশীয় অস্ত্র জব্দ করা হয়।

আটকদের জিজ্ঞাসাবাদের বরাতে ডিবি কর্মকর্তা জানান, তারা একটি সংঘবদ্ধ ছিনতাই চক্রের সদস্য। তারা কক্সবাজার সমুদ্র সৈকতসহ পৌরসভার বিভিন্ন এলাকায় ক্ষুর-চাকু ও দেশিয় অস্ত্র দিয়ে ভয়-ভীতি দেখিয়ে পথচারীদের নিকট থাকা নগদ টাকা-পয়সা, স্বর্ণালংকার, মুঠোফোনসহ মূল্যবান জিনিসপত্র হাতিয়ে নেওয়ার উদ্দেশ্যে ছিনতাই করে আসছিল। তাদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

Share this news as a Photo Card

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :
24 July 2023

কক্সবাজারে দেশীয় অস্ত্রসহ দশ ‘ছিনতাইকারী’ আটক

www.Bangladesherbarta.com

কক্সবাজারে দেশীয় অস্ত্রসহ দশ ‘ছিনতাইকারী’ আটক

আপডেট সময় : ০২:৩৬:১২ অপরাহ্ন, সোমবার, ২৪ জুলাই ২০২৩