ঢাকা ০৫:২৬ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
আলোকিত সুফি সাধক সৈয়দ আবুল ওলা (রহ.) ব্রাহ্মণপাড়ায় মায়ের খোজে দিশেহারা ২ বছরের আবদুল্লাহ কুমিল্লা আইডিয়াল কলেজের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও কালচারাল ডে অনুষ্ঠিত ব্রাহ্মণপাড়া উপজেলার বাসিন্দা শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ফোরামের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ময়নামতি মিশন স্কুল এন্ড কলেজে শিক্ষক নিয়ােগ বিজ্ঞপ্তি তদন্তে আসা পুলিশ সদস্যকে কুপিয়ে জখম গ্রেপ্তার ২ নারী “আমাদের স্বপ্ন যুব সংঘ” সংগঠনের ৬ষ্ঠ বর্ষপূর্তি উদযাপন আদ-দ্বীন হাসপাতালে বিস্কুটের ফ্যাক্টরি সন্ধান, স্বাস্থ্যমন্ত্রীর ক্ষোভ বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা আর্জেন্টিনার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাক উল্টে নিহত ১৫

কুমিল্লা আইডিয়াল কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 

কুমিল্লা জেলা প্রতিনিধি।
  • আপডেট সময় : ০৭:৪২:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫
  • / ৯৯৫৫ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুমিল্লা আইডিয়াল কলেজের ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান কলেজ প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মো: মহিউদ্দিন লিটন এর সভাপতিত্বে কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও বিশিষ্ট শিক্ষানুরাগী শাহ্ মো. আলমগীর খান, বিশেষ অতিথির বক্তব্য শেষে দোয়া পরিচালনা করেন
কুমিল্লা জামেয়া মাদানিয়া রওজাতুল উলুম, এর মুহতামিম হাফেজ মাওলানা মারগুবুর রহমান বিন ওবায়েদ।

শাহ্ মো. আলমগীর খান বলেন, “এইচএসসি পরীক্ষা শুধু একটি শিক্ষা কার্যক্রমের অংশ নয়, এটি ভবিষ্যতের ভিত্তি গড়ে তোলার এক গুরুত্বপূর্ন ধাপ। শিক্ষা শুধু জ্ঞান অর্জন করাই নয়, শিক্ষার মাধ্যমে একজন পরিপূর্ণ মানবিক ও আত্মার উন্মোষ ঘটে।”

জামেয়া মাদানিয়া রওজাতুল উলুম এর মুহতামিম হাফেজ মাওলানা মারগুবুর রহমান বিন ওবায়েদ পরীক্ষার্থীদের উদ্দেশ্য বলেন, “পরিশ্রম করো এবং আল্লাহর উপর ভরসা রাখো। প্রস্তুতির কোন বিকল্প নেই, ভালো ফলাফল করতে হলে মনোযোগ দিয়ে পড়তে হবে। কঠোর পরিশ্রম ও দোয়ার মাধ্যমে মানুষের ভাগ্য পরিবর্তন করা যায়। তেমনি ভাবে মনোযোগ সহকারে নিয়মিত পড়াশোনার মাধ্যমে ভালো ফলাফল অর্জন করা যায়। তবে ফলাফল আল্লাহর হাতে। নিয়মিত নামাজ আদায় করবে এবং তোমাদের সামর্থ্য অনুযায়ী বেশি বেশি দান করবে। কারণ দানের মাধ্যমে মানুষের মসিবত দূর করা যায়।”

সমাপনী বক্তব্যে কলেজ অধ্যক্ষ মহিউদ্দিন লিটন পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “পরীক্ষা কেন্দ্রে যাবার আগে কয়েকটি বিষয়ে সতর্ক থাকতে হবে,আগের রাতেই প্রবেশপত্র, রেজিস্ট্রেশন কার্ড, কলম, পেন্সিল ও স্কেলসহ যা যা নেয়ার অনুমতি আছে পরীক্ষার হলে প্রয়োজনীয় সকল অনুমোদিত উপকরন গুছিয়ে রাখবে। এডমিট কার্ডে কিছু নির্দেশনা দেয়া আছে।তা কয়েকবার পড়ে নিবে। শুধু তাই নয় উত্তরপত্রের শেষ পৃষ্ঠায়ও নির্দেশনা থাকে, সেগুলোও পড়ে নিতে হবে।”

ইংরেজি বিভাগের সিনিয়র প্রভাষক মোহাম্মদ ইমরান হোসাইনের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন মানবিক বিভাগের ছাত্র মোঃ জাকারিয়া হোসেন। বক্তব্য রাখেন পদার্থবিজ্ঞান বিষয়ের সহকারী অধ্যাপক গোলাম মোস্তফা, হিসাববিজ্ঞান বিষয়ের সহকারী অধ্যাপক মো. ইমতিয়াজ মজুমদার, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক মো. আদনান ছাত্তার মজুমদার, ফিন্যান্স ব্যাংকিং ও বিমা বিষয়ের প্রভাষক হাসান ভূইয়া ও রসায়নবিজ্ঞান বিভাগের প্রভাষক মোঃ জাবেদ হোসেন।

বিদায় শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন মো. সৈকত ও কার্নিজ ফাহমিদা তাসনিম। বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্য মানপত্র পাঠ করেন দ্বাদশ শ্রেণির ব্যবসায় শিক্ষা বিভাগের ছাত্রী জায়েদা আক্তার এবং বক্তব্য রাখেন মানবিক বিভাগের ছাত্রী শিখা আক্তার।

এসময় উপস্থিত ছিলেন প্রভাষক নাইমা আক্তার, নিশাত মাহমুদ, ফাহিমা আক্তার মিথুন মজুমদার, সুনীল চন্দ্র দাস, মো. আব্দুল্লাহ আল মামুন, শারমিন আক্তার, নাহিন আক্তার, সোহরাব হোসাইন, এইচএসসি পরীক্ষার্থীসহ সকল ছাত্রছাত্রীবৃন্দ।

Share this news as a Photo Card

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :
20 June 2025

কুমিল্লা আইডিয়াল কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 

www.Bangladesherbarta.com

কুমিল্লা আইডিয়াল কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 

আপডেট সময় : ০৭:৪২:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫