ঢাকা ০৫:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
আলোকিত সুফি সাধক সৈয়দ আবুল ওলা (রহ.) ব্রাহ্মণপাড়ায় মায়ের খোজে দিশেহারা ২ বছরের আবদুল্লাহ কুমিল্লা আইডিয়াল কলেজের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও কালচারাল ডে অনুষ্ঠিত ব্রাহ্মণপাড়া উপজেলার বাসিন্দা শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ফোরামের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ময়নামতি মিশন স্কুল এন্ড কলেজে শিক্ষক নিয়ােগ বিজ্ঞপ্তি তদন্তে আসা পুলিশ সদস্যকে কুপিয়ে জখম গ্রেপ্তার ২ নারী “আমাদের স্বপ্ন যুব সংঘ” সংগঠনের ৬ষ্ঠ বর্ষপূর্তি উদযাপন আদ-দ্বীন হাসপাতালে বিস্কুটের ফ্যাক্টরি সন্ধান, স্বাস্থ্যমন্ত্রীর ক্ষোভ বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা আর্জেন্টিনার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাক উল্টে নিহত ১৫

টেকনাফে অপহরণ চক্রের মূলহোতা আটক 

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ১১:৪৪:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ৬ মে ২০২৩
  • / ৯৭১০ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজিজ উদ্দিন।।

কক্সবাজারের টেকনাফে দুর্গম পাহাড়ে অপহরণ চক্রের মূলহোতা হাফিজুর রহমান ওরফে ছলে উদ্দিনকে আটক করেছে র‍্যাব।

শনিবার( ৬মে) দুপুর সাড়ে ১২টার সময় র‍্যাব-১৫ এর প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে ছলে ডাকাতের উদ্বৃতি দিয়ে র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মইন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি আরো জানান, এসময় তার ৫ সহযোগীকেও আটক করা হয়। সাথে একটি বিদেশি পিস্তল, দেশীয় তৈরী ১০ টি বন্দুক, গোলাবারুদ, দা ও ছুরিসহ বিভিন্ন আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।শুক্রবার রাতে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের গহীন পাহাড়ে র‍্যাব-১৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল সাইফুল ইসলাম সুমনের নেতৃত্বে এই অভিযান চালানো হয়।

তিনি আরো বলেন, সাম্প্রতিককালে টেকনাফ ও উখিয়ায় যেসব অপহরণ সংগঠিত হয়েছে সবগুলোর নেতৃত্বে দিয়েছে। তার নেতৃত্বে পাহাড়ে বিশাল একটি সন্ত্রাসী বাহিনী রয়েছে। যারা ইতোপূর্বে অর্ধশতাধিক অপহরণের ঘটনা ঘটিয়েছে। তাছাড়া ছলে ডাকাত আন্তর্জাতিক মানবপাচার চক্রের সদস্য এবং রোহিঙ্গা সন্ত্রাসী গ্রুপ আরসার সাথে সম্পৃক্ত বলে দাবী করেন তিনি।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, টেকনাফের দূর্গম পাহাড়ে অবস্থান করে হাফিজুর রহমান ওরফে ছালেহ ডাকাতের সরাসরি নেতৃত্বে এই চক্রটি অপহরণ ও মুক্তিপণ আদায়, মাদক ব্যবসাসহ অন্যান্য অপরাধ কার্যক্রম পরিচালনা করে থাকে। তার এই সন্ত্রাসী দলে সদস্য সংখ্যা ১২-১৫ জন।

র‌্যাব ফোর্সেস প্রতিষ্ঠালগ্ন থেকে পেশাদারিত্ব, দক্ষতা ও নিষ্ঠার সাথে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, জনমানুষের নিরাপত্তা বিধান ও সুরক্ষা নিশ্চিতকরণে প্রশংসীয় ভূমিকা পালন করে আসছে। আইন-শৃঙ্খলা রক্ষায় জনগণের আস্থা ও নির্ভরতার প্রতীক হিসেবে এ বাহিনী মাদক, অস্ত্র, জঙ্গিসহ বিভিন্ন ধরণের অপরাধ নির্মূলের লক্ষ্যে অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করে ইতোমধ্যে জনমনে সুদৃঢ় অবস্থান তৈরিতে সক্ষম হয়েছে।

Share this news as a Photo Card

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :
06 May 2023

টেকনাফে অপহরণ চক্রের মূলহোতা আটক 

www.Bangladesherbarta.com

টেকনাফে অপহরণ চক্রের মূলহোতা আটক 

আপডেট সময় : ১১:৪৪:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ৬ মে ২০২৩