ঢাকা ০৫:৫২ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
আলোকিত সুফি সাধক সৈয়দ আবুল ওলা (রহ.) ব্রাহ্মণপাড়ায় মায়ের খোজে দিশেহারা ২ বছরের আবদুল্লাহ কুমিল্লা আইডিয়াল কলেজের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও কালচারাল ডে অনুষ্ঠিত ব্রাহ্মণপাড়া উপজেলার বাসিন্দা শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ফোরামের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ময়নামতি মিশন স্কুল এন্ড কলেজে শিক্ষক নিয়ােগ বিজ্ঞপ্তি তদন্তে আসা পুলিশ সদস্যকে কুপিয়ে জখম গ্রেপ্তার ২ নারী “আমাদের স্বপ্ন যুব সংঘ” সংগঠনের ৬ষ্ঠ বর্ষপূর্তি উদযাপন আদ-দ্বীন হাসপাতালে বিস্কুটের ফ্যাক্টরি সন্ধান, স্বাস্থ্যমন্ত্রীর ক্ষোভ বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা আর্জেন্টিনার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাক উল্টে নিহত ১৫

তাড়াশে কোটি টাকার হেরোইন জব্দ, মাদক কারবারিসহ আটক ২

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ০৪:০৯:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ মে ২০২৩
  • / ৯৭১১ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাব্বির মির্জা।

সিরাজগঞ্জের তাড়াশে কোটি টাকার হেরোইনসহ ২ মাদক কারবারিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১২) সদস্যরা।
মঙ্গলবার (৯ মে) বিকেল সাড়ে ৩টার দিকে তাড়াশের মাগুড়া ইউনিয়নস্থ মান্নাননগর মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন রাজশাহী জেলার গোদাগাড়ী থানার লক্ষীপুর ভাটাপাড়ার মৃত শফিকুল ইসলামের ছেলে কুদরত-ই-খুদা (২৭) ও দীঘিরাম গুন্ঠিহর এলাকার মৃত মজিবরের স্ত্রী মোছাঃ হাওয়ানুর বেগম (৩০)।

র‌্যাব-১২’র অধিনায়ক মো. মারুফ হোসেন পিপিএম এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, মাদকের বড় চালান পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে র‌্যাব-১২’র স্পেশাল কোম্পানীর একটি চৌকষ দল তাড়াশ থানাধীন মান্নাননগর মোড়ে চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালায়। এ সময় যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৯৫৫ (নয়শত পঞ্চান্ন) গ্রাম হেরোইনসহ ২ জন মাদক কারবারিকে আটক করা হয়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় এক কোটি টাকা। এছাড়াও তাদের নিকট থেকে মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ২টি মোবাইল ফোন ও নগদ ১,২৯০/- টাকা জব্দ করা হয়। আটককৃত মাদক কারবারিদের বিরুদ্ধে মামলা দায়ের করে তাড়াশ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে এই মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবত আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জ জেলাসহ বিভিন্ন জেলায় মাদক ক্রয়-বিক্রয় করে আসছিল বলে স্বীকার করেছেন।

Share this news as a Photo Card

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :
09 May 2023

তাড়াশে কোটি টাকার হেরোইন জব্দ, মাদক কারবারিসহ আটক ২

www.Bangladesherbarta.com

তাড়াশে কোটি টাকার হেরোইন জব্দ, মাদক কারবারিসহ আটক ২

আপডেট সময় : ০৪:০৯:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ মে ২০২৩