ঢাকা ১২:০৫ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
কুমিল্লা আইডিয়াল কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি স্ত্রী হত্যা মামলায় জেল খাটেন স্বামী, ১২ বছর পর সেই মৃত স্ত্রী জীবিত উদ্ধার তরুণদের ২০ লাখ টাকা ঋণ দেবে সরকার, আবেদনে যেসব কাগজপত্র লাগবে রোটারী ক্লাব অব কুমিল্লা রয়েলের আছিয়া গণি বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপন ও বিতরণ বেবি পাউডারে ক্যানসারের ঝুঁকি, মামলা সরাতে ৬৮ হাজার কোটি টাকা দিতে রাজি জনসন্স সিংগাইর গ্রাম আদালত পরিদর্শনে যুগ্ম সচিব ড. কাজী শাহজাহান, কার্যক্রমে সন্তোষ প্রকাশ পাটগ্রামে মাদরাসা শিক্ষকের ওপর হামলা ও আটক রাখার অভিযোগে সংবাদ সম্মেলন গোদাগাড়ীর শীর্ষ ২০ মাদক কারবারি: কোটি টাকার সম্পদ ও বিলাসী জীবন রসুলপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে স্কাউটের দীক্ষা অনুষ্ঠিত

দুর্গাপুরে ভারতীয় ‘‘আনার ফল ও চিনি’’ জব্দ আটক ২

আনিসুল হক সুমন, দুর্গাপুর প্রতিনিধি।
  • আপডেট সময় : ০২:৪৬:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৮ মার্চ ২০২৪
  • / ১০১৩৩ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নেত্রকোনার দুর্গাপুরে অবৈধ পথে আনা ভারতীয় ৩৪০ টি বস্তুায় ১৬ হাজার ৯৮৫ কেজি ভারতীয় চিনি ও ১ হাজার ৯০৪ কেজি ভারতীয় ‘‘আনার ফল’’ জব্দ করেছে দুর্গাপুর থানা পুলিশ। জব্দ করা চিনির মূল্য ২০ লাখ ৩৮ হাজার ২০০ টাকা ও আনার ফলের মুল্য ৫ লাখ ৭২ হাজার ৪০০ টাকা।

রোববার রাতে দুর্গাপুর পৌর শহরের এম.কে.সি.এম স্কুল মোড় এলাকায় অভিযান চালিয়ে চিনি সহ একটি কাভার্ডভ্যান জব্দ করা হয়। এ সময় জুবাইদ হোসেন (১৬) নামে কাভার্ডভ্যানের হেল্পার কে আটক করা হয়। সে নোয়াখালী জেলার কামাল উদ্দিনের ছেলে।

অপরদিকে রোববার (১৭ মার্চ) রাত দশটার দিকে দুর্গাপুর পৌর শহরের মধ্য বাজারের ফল মহালে পাশের গলি রাস্তায় অভিযান চালিয়ে ১ হাজার ৯০৪ কেজি ভারতীয় ‘‘আনার ফল’’ সহ আলী আকবর (৬৫) নামে একজনকে আটক করে পুলিশ। সে পৌরশহরের চকলেঙ্গুরা এলাকার মৃত সুরজত আলীর ছেলে। সোমবার (১৮ মার্চ) দুপুরে আটককৃত জুনাইদ ও আলী আকবর কে আদালতে প্রেরণ করা হয়েছে।

দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম চন্দ্র দেব জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভারতীয় চিনি ও আনার ফল জব্দ সহ দুইজনকে আটক করা হয়। পরে আটকৃত ব্যক্তিদের সোমবার আদালতে সোর্পদ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

দুর্গাপুরে ভারতীয় ‘‘আনার ফল ও চিনি’’ জব্দ আটক ২

আপডেট সময় : ০২:৪৬:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৮ মার্চ ২০২৪