ঢাকা ১২:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
কুমিল্লা আইডিয়াল কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি স্ত্রী হত্যা মামলায় জেল খাটেন স্বামী, ১২ বছর পর সেই মৃত স্ত্রী জীবিত উদ্ধার তরুণদের ২০ লাখ টাকা ঋণ দেবে সরকার, আবেদনে যেসব কাগজপত্র লাগবে রোটারী ক্লাব অব কুমিল্লা রয়েলের আছিয়া গণি বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপন ও বিতরণ বেবি পাউডারে ক্যানসারের ঝুঁকি, মামলা সরাতে ৬৮ হাজার কোটি টাকা দিতে রাজি জনসন্স সিংগাইর গ্রাম আদালত পরিদর্শনে যুগ্ম সচিব ড. কাজী শাহজাহান, কার্যক্রমে সন্তোষ প্রকাশ পাটগ্রামে মাদরাসা শিক্ষকের ওপর হামলা ও আটক রাখার অভিযোগে সংবাদ সম্মেলন গোদাগাড়ীর শীর্ষ ২০ মাদক কারবারি: কোটি টাকার সম্পদ ও বিলাসী জীবন রসুলপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে স্কাউটের দীক্ষা অনুষ্ঠিত

দেশের ইতিহাসে সর্ববৃহৎ আইসের চালান জব্দ কক্সবাজারে, আটক ৩

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ১০:৩৫:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ২৬ এপ্রিল ২০২৩
  • / ৯৭১৭ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজিজ উদ্দিন।।

কক্সবাজারের উখিয়ায় ২১ কেজি আইস সহ ৩ মাদক কারবারি কে আটক করেছে বিজিবি। জব্দ হওয়া আইসের আনুমানিক মূল্য প্রায় ১০৫ কোটি ৪৫ লক্ষ টাকা, যা এ যাবতকালে জব্দকৃত সর্ববৃহৎ চালান।

বুধবার (২৬ এপ্রিল) মধ্যরাত সাড়ে ৩টার দিকে, উপজেলার পালংখালী ইউনিয়নের রহমতের বিল এলাকায় কক্সবাজার ব্যাটেলিয়ন (৩৪ বিজিবি) অভিযান পরিচালনা করে আইস সহ চিহ্নিত মাদক কারবারি বুজরুখ ও তার ২ সহযোগীকে আটক করতে সক্ষম হয়।

আটক বুজরুখ মিয়া (২৮) উপজেলার বালুখালী এলাকার মৃত সিদ্দিক আহমেদের ছেলে। এঘটনায় আটক তার অন্য দুই সহযোগী হলো, বালুখালীর আব্দুর শুক্কুরের পুত্র মোহাম্মদ ইসমাইল (২৩) ও পালংখালীর আবুল মন্ডলের পুত্র ছৈয়দুল বশর (৪০)।

বিষয়টি নিশ্চিত করে ৩৪ বিজিবির অধিনায়ক সাইফুল ইসলাম সাংবাদিক সম্মেলনে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ৩৪ বিজিবির আওতাধীন পালংখালী বিওপির একটি দল বিওপির আনুমানিক দেড় কিলোমিটার দক্ষিণে বিপি-২০ এর বাংলাদেশের অভ্যন্তরে ৯০০ গজের মধ্যে পাচার চক্রের উপস্থিতি টের পেয়ে অভিযান চালায়। পাচার চক্রের সদস্যরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে বিজিবি সদস্যরা ধাওয়া করে তাদের আটক করে।

আটককৃতদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা প্রক্রিয়াধীন বলে জানান বিজিবির এই কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

দেশের ইতিহাসে সর্ববৃহৎ আইসের চালান জব্দ কক্সবাজারে, আটক ৩

আপডেট সময় : ১০:৩৫:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ২৬ এপ্রিল ২০২৩