ঢাকা ০৭:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
কুমিল্লা আইডিয়াল কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি স্ত্রী হত্যা মামলায় জেল খাটেন স্বামী, ১২ বছর পর সেই মৃত স্ত্রী জীবিত উদ্ধার তরুণদের ২০ লাখ টাকা ঋণ দেবে সরকার, আবেদনে যেসব কাগজপত্র লাগবে রোটারী ক্লাব অব কুমিল্লা রয়েলের আছিয়া গণি বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপন ও বিতরণ বেবি পাউডারে ক্যানসারের ঝুঁকি, মামলা সরাতে ৬৮ হাজার কোটি টাকা দিতে রাজি জনসন্স সিংগাইর গ্রাম আদালত পরিদর্শনে যুগ্ম সচিব ড. কাজী শাহজাহান, কার্যক্রমে সন্তোষ প্রকাশ পাটগ্রামে মাদরাসা শিক্ষকের ওপর হামলা ও আটক রাখার অভিযোগে সংবাদ সম্মেলন গোদাগাড়ীর শীর্ষ ২০ মাদক কারবারি: কোটি টাকার সম্পদ ও বিলাসী জীবন রসুলপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে স্কাউটের দীক্ষা অনুষ্ঠিত

নবম–দশম শ্রেণিতে আর বিজ্ঞান–ব্যবসায় শিক্ষা–মানবিক বিভাগ থাকছে না, আদেশ জারি

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ০৪:১৭:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অক্টোবর ২০২৩
  • / ৯৮১৩ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আগামী বছর থেকে নবম শ্রেণিতে চালু হবে নতুন শিক্ষাক্রম। তাই আগামী শিক্ষাবর্ষ (২০২৪) থেকে মাধ্যমিক স্তরে বিভাগ বিভাজন থাকছে না। এর ফলে নবম–দশম শ্রেণির শিক্ষার্থীরা একটি বিভাগের আওতায় পড়াশোনা করবে।বর্তমানে নবম শ্রেণিতে বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগে শিক্ষার্থীরা পড়াশোনা করছে।

নবম শ্রেণিতে বিভাগ বিভাজন না থাকার বিষয়ে অফিস আদেশ জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। এতে স্বাক্ষর করেছেন উপসচিব সাইয়েদ এ জেড মোরশেদ আলী।এতে বলা হয়েছে, মাধ্যমিক পর্যায়ে ২০২৪ শিক্ষাবর্ষ থেকে ৯ম শ্রেণিতে বিভাগ (বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা) বিভাজন না থাকার বিষয়ে মাঠপর্যায়ে পত্র জারির প্রশাসনিক অনুমোদন নির্দেশক্রমে প্রদান করা হলো।

আদেশটির অনুলিপি পাঠানো হয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক এবং জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যানকে।

নতুন শিক্ষাক্রমে নবম–দশম শ্রেণিতে বিভাগের বিভাজন রাখা হয়নি। শুধু দশম শ্রেণির পাঠ্যসূচির ভিত্তিতে হবে এসএসসি পরীক্ষা। একাদশ ও দ্বাদশ শ্রেণিতে দুটি পাবলিক পরীক্ষা হবে। প্রতি বর্ষ শেষে বোর্ডের অধীনে এই পরীক্ষা হবে। এরপর এই দুই পরীক্ষার ফলের সমন্বয়ে এইচএসসির ফল চূড়ান্ত হবে।চলতি বছর প্রথম ও দ্বিতীয় শ্রেণি এবং ষষ্ঠ ও সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের মাধ্যমে শিক্ষাক্রম বাস্তবায়ন শুরু হয়। আর ২০২৪ সালে তৃতীয় ও চতুর্থ শ্রেণি এবং অষ্টম ও নবম শ্রেণি এ শিক্ষাক্রমের আওতায় আসবে। ২০২৫ সালে পঞ্চম ও দশম শ্রেণি যুক্ত হবে। ২০২৬ সালে একাদশ ও ২০২৭ সালে দ্বাদশ শ্রেণি যুক্ত হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নবম–দশম শ্রেণিতে আর বিজ্ঞান–ব্যবসায় শিক্ষা–মানবিক বিভাগ থাকছে না, আদেশ জারি

আপডেট সময় : ০৪:১৭:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অক্টোবর ২০২৩