ঢাকা ১২:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
কুমিল্লা আইডিয়াল কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি স্ত্রী হত্যা মামলায় জেল খাটেন স্বামী, ১২ বছর পর সেই মৃত স্ত্রী জীবিত উদ্ধার তরুণদের ২০ লাখ টাকা ঋণ দেবে সরকার, আবেদনে যেসব কাগজপত্র লাগবে রোটারী ক্লাব অব কুমিল্লা রয়েলের আছিয়া গণি বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপন ও বিতরণ বেবি পাউডারে ক্যানসারের ঝুঁকি, মামলা সরাতে ৬৮ হাজার কোটি টাকা দিতে রাজি জনসন্স সিংগাইর গ্রাম আদালত পরিদর্শনে যুগ্ম সচিব ড. কাজী শাহজাহান, কার্যক্রমে সন্তোষ প্রকাশ পাটগ্রামে মাদরাসা শিক্ষকের ওপর হামলা ও আটক রাখার অভিযোগে সংবাদ সম্মেলন গোদাগাড়ীর শীর্ষ ২০ মাদক কারবারি: কোটি টাকার সম্পদ ও বিলাসী জীবন রসুলপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে স্কাউটের দীক্ষা অনুষ্ঠিত

পিতলের কলসি, প্রাচীন মূদ্রা মোবাইল সহ জীনের বাদশা আটক

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ০২:৪২:৫৫ অপরাহ্ন, রবিবার, ১২ মার্চ ২০২৩
  • / ৯৭২২ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিরানন্দ রায়, দিনাজপুর প্রতিনিধিঃ

দিনাজপুরের ঘোড়াঘাটে র‌্যাবের অভিযানে ইমরান হোসেন ইমন কবিরাজ (২৫) নামের এক কথিত জীনের বাদশাকে আটক করেছে র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা।

শনিবার দিবাগত রাতে ঘোড়াঘাট উপজেলার হাটপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। সে উপজেলার হায়দার নগর গ্রামের মৃত, নবাব খানের ছেলে। র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্প এক প্রেস বিজ্ঞপ্তি জানান, গ্রেফতারকৃত ইমরান প্রায় এক মাস পূর্বে জয়পুরহাট জেলা সদরের পূর্ব দেবীপুর মহল্লার সাজ্জাদ ইসলামকে গুপ্তধন পাইয়ে দেওয়ার প্রলোভন দিয়ে ৩ লক্ষ টাকা হাতিয়ে নেন।

এর পর জ্বীনের বাদশা ইমন তার সাথে যোগাযোগ বন্ধ করে দেয়। এতে ভুক্তভোগী সাজ্জাদ হোসেন জয়পুরহাট র‌্যাব ক্যাম্পে অভিযোগ করেন। পরবর্তীতে র‌্যাব সদস্যরা ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলার হাটপাড়া থেকে ইমরান হোসেন ইমন কবিরাজকে আটক করে।

এ সময় প্রতারণা কজে ব্যবহৃত ৩টি পিতলের কলসি, প্রাচীন মূদ্রা ও একটি মোবাইল ফোন উদ্ধার করে র‌্যাব। আটকৃত ইমরান জীনের কলসি ভর্তি সোনা পাইয়ে দেওয়ার কথা বলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিকাশ, নগদ ও রকেটের মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়ার কথা প্রাথমিকভাবে স্বীকার করেন বলেও প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পিতলের কলসি, প্রাচীন মূদ্রা মোবাইল সহ জীনের বাদশা আটক

আপডেট সময় : ০২:৪২:৫৫ অপরাহ্ন, রবিবার, ১২ মার্চ ২০২৩