ঢাকা ১২:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
কুমিল্লা আইডিয়াল কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি স্ত্রী হত্যা মামলায় জেল খাটেন স্বামী, ১২ বছর পর সেই মৃত স্ত্রী জীবিত উদ্ধার তরুণদের ২০ লাখ টাকা ঋণ দেবে সরকার, আবেদনে যেসব কাগজপত্র লাগবে রোটারী ক্লাব অব কুমিল্লা রয়েলের আছিয়া গণি বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপন ও বিতরণ বেবি পাউডারে ক্যানসারের ঝুঁকি, মামলা সরাতে ৬৮ হাজার কোটি টাকা দিতে রাজি জনসন্স সিংগাইর গ্রাম আদালত পরিদর্শনে যুগ্ম সচিব ড. কাজী শাহজাহান, কার্যক্রমে সন্তোষ প্রকাশ পাটগ্রামে মাদরাসা শিক্ষকের ওপর হামলা ও আটক রাখার অভিযোগে সংবাদ সম্মেলন গোদাগাড়ীর শীর্ষ ২০ মাদক কারবারি: কোটি টাকার সম্পদ ও বিলাসী জীবন রসুলপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে স্কাউটের দীক্ষা অনুষ্ঠিত

যাত্রীর পায়ুপথে মিললো ২৮ কোটি টাকার সোনা

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ০২:০৪:০৬ অপরাহ্ন, সোমবার, ১৭ জুলাই ২০২৩
  • / ৯৭২১ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এমিরেটস এয়ারলাইনসের একটি উড়োজাহাজের সিট থেকে ২৫ কেজি ও অন্য একটি উড়োজাহাজের তিন যাত্রীর কাছ থেকে প্রায় সাড়ে তিন কেজি সোনা উদ্ধার করেছে ঢাকা কাস্টমস কর্তৃপক্ষ।

পৃথক অভিযানে এমিরেটস এয়ারলাইনসের (ইকে-৫৮৪) ও (ইকে-৫৮৬) থেকে উদ্ধার হওয়া এ সাড়ে ২৮ কেজি সোনার বর্তমান বাজারদর প্রায় ২৮ কোটি ৪০ লাখ টাকা।সোমবার (১৭ জুলাই) সকালে ঢাকা কাস্টমস হাউজ সূত্রে এসব তথ্য জানা যায়।

জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে দুবাই থেকে আসা ইকে-৫৮৪ ফ্লাইটে যৌথ অভিযান পরিচালনা করে বিমানের ১২টি সিটের নিচ থেকে নীল রঙের স্কচটেপে মোড়ানো অবস্থায় ৯৮টি ডিম্বাকৃতির সোনার পেস্ট উদ্ধার করা হয়।

এসব সোনার আনুমানিক ওজন ২৫ কেজি, বাজারদাম প্রায় ২৫ কোটি টাকা। জব্দ সোনা পরিবহনে কোনো যাত্রীর সংশ্লিষ্টতা পাওয়া যায়নি।অন্যদিক দুবাই থেকে আসা ইকে-৫৮৬ ফ্লাইটের তিন যাত্রীকে তল্লাশি করে তাদের পায়ুপথে সোনার উপস্থিতি পায় কাস্টমস কর্তৃপক্ষ।

এরপর বিমানবন্দরে উপস্থিত বিভিন্ন সংস্থার উপস্থিতিতে তাদের কাছ থেকে ৩ দশমিক ৩৩ কেজি সোনার পেস্ট, ৩৪৮ গ্রাম ওজনের তিনটি সোনার বার এবং ৩০০ গ্রাম সোনার অলঙ্কার উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ কোটি ৪০ লাখ টাকা।

পরে ওই যাত্রীদের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করে তাদের বিমানবন্দর থানায় সোপর্দ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

যাত্রীর পায়ুপথে মিললো ২৮ কোটি টাকার সোনা

আপডেট সময় : ০২:০৪:০৬ অপরাহ্ন, সোমবার, ১৭ জুলাই ২০২৩