ঢাকা ০৩:৩১ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
কুমিল্লা আইডিয়াল কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি স্ত্রী হত্যা মামলায় জেল খাটেন স্বামী, ১২ বছর পর সেই মৃত স্ত্রী জীবিত উদ্ধার তরুণদের ২০ লাখ টাকা ঋণ দেবে সরকার, আবেদনে যেসব কাগজপত্র লাগবে রোটারী ক্লাব অব কুমিল্লা রয়েলের আছিয়া গণি বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপন ও বিতরণ বেবি পাউডারে ক্যানসারের ঝুঁকি, মামলা সরাতে ৬৮ হাজার কোটি টাকা দিতে রাজি জনসন্স সিংগাইর গ্রাম আদালত পরিদর্শনে যুগ্ম সচিব ড. কাজী শাহজাহান, কার্যক্রমে সন্তোষ প্রকাশ পাটগ্রামে মাদরাসা শিক্ষকের ওপর হামলা ও আটক রাখার অভিযোগে সংবাদ সম্মেলন গোদাগাড়ীর শীর্ষ ২০ মাদক কারবারি: কোটি টাকার সম্পদ ও বিলাসী জীবন রসুলপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে স্কাউটের দীক্ষা অনুষ্ঠিত

সিরাজগঞ্জে ৩৬ লাখ টাকার হেরোইনসহ মা-মেয়ে গ্রেফতার

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ০৬:১০:২১ পূর্বাহ্ন, শনিবার, ১ এপ্রিল ২০২৩
  • / ৯৭৩২ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাব্বির মির্জা, সিরাজগঞ্জ প্রতিনিধি।

সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে ষ্টেশন এলাকা থেকে ৩৬ লাখ টাকার হেরোইনসহ মা-মেয়েকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান র‌্যাব-১২ সদস্যরা।

শুক্রবার (৩১ মার্চ) সন্ধ্যায় বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে ষ্টেশন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন রাজশাহীর গোদাগাড়ী থানার বিদিরপুর বারমাইল এলাকার ইমরান আলীর স্ত্রী মোছা. শেফালী বেগম (৫০) ও তাদের মেয়ে মোছা. জেসমিন আক্তার সুরভী (২২)।

র‌্যাব-১২ অধিনায়ক মো. মারুফ হোসেন পিপিএম জানান, শুক্রবার সন্ধ্যায় বঙ্গবন্ধু সেতু পশ্চিম এলাকা দিয়ে মাদক হেরোইনের বড় একটি চালান পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে ষ্টেশন এলাকা থেকে ৩৬ লাখ টাকার (৩৬৩ গ্রাম) হেরোইনসহ মা-মেয়েকে গ্রেপ্তার করা হয়। এছাড়াও তাদের সঙ্গে থাকা মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ২টি মোবাইল এবং নগদ ৫ হাজার টাকা জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামিরা দীর্ঘদিন সিরাজগঞ্জ জেলাসহ বিভিন্ন জেলায় মাদক ক্রয়-বিক্রয় করে আসছিলো। তাদের সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সিরাজগঞ্জে ৩৬ লাখ টাকার হেরোইনসহ মা-মেয়ে গ্রেফতার

আপডেট সময় : ০৬:১০:২১ পূর্বাহ্ন, শনিবার, ১ এপ্রিল ২০২৩