ঢাকা ০৪:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
আলোকিত সুফি সাধক সৈয়দ আবুল ওলা (রহ.) ব্রাহ্মণপাড়ায় মায়ের খোজে দিশেহারা ২ বছরের আবদুল্লাহ কুমিল্লা আইডিয়াল কলেজের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও কালচারাল ডে অনুষ্ঠিত ব্রাহ্মণপাড়া উপজেলার বাসিন্দা শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ফোরামের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ময়নামতি মিশন স্কুল এন্ড কলেজে শিক্ষক নিয়ােগ বিজ্ঞপ্তি তদন্তে আসা পুলিশ সদস্যকে কুপিয়ে জখম গ্রেপ্তার ২ নারী “আমাদের স্বপ্ন যুব সংঘ” সংগঠনের ৬ষ্ঠ বর্ষপূর্তি উদযাপন আদ-দ্বীন হাসপাতালে বিস্কুটের ফ্যাক্টরি সন্ধান, স্বাস্থ্যমন্ত্রীর ক্ষোভ বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা আর্জেন্টিনার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাক উল্টে নিহত ১৫

সৈয়দপুরে রেলের দুধারে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ১২:০৪:২৩ অপরাহ্ন, শনিবার, ৯ ডিসেম্বর ২০২৩
  • / ৯৭১২ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নবিজুল ইসলাম নবীন,নীলফামারী প্রতিনিধি।

নীলফামারী সৈয়দপুরে রেললাইন ঘেঁষে গড়ে উঠা দোকানপাট উচ্ছেদ করা হয়েছে। শনিবার (৯ ডিসেম্বর) সকালে সৈয়দপুর রেলওয়ে থানা পুলিশের নেতৃত্বে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

জানা গেছে, সৈয়দপুর শহরের হাতিখানা সুইপার কলোনি এলাকা থেকে স্টেশন পর্যন্ত দুই কিলোমিটার এলাকায় গড়ে উঠেছে অসংখ্য দোকানপাট। এর মধ্যে কোনো এলাকায় চা, রকমারি দোকান, ফলের দোকান, দর্জি দোকান, তৈজসপত্রের দোকান, বাক্স, বালতির কারখানা, কামারশাল, আসবাবপত্রের কারখানা, স্বর্ণকারের দোকান, লেপ-তোষকের দোকান, বিরিয়ানির দোকান, বাঁশের হাট, ফার্নিচার ইত্যাদি দোকান অন্যতম।

সবচেয়ে ভয়াবহ অবস্থা দেখা যায় ২ নম্বর লেলঘুন্টির কাছে পোস্ট অফিস মোড় এলাকায়। সেখানে অস্থায়ীভাবে কমপক্ষে ৫০০ দোকান গড়ে তোলা হয়েছে।

শামিয়ানা ও তাঁবু টেনে বসে এসব দোকান। সৈয়দপুর রেলওয়ে স্টেশন মাস্টার ওবায়দুল ইসলাম বলেন, রেলপথ ঘেঁষে দোকানপাট বসানো সম্পূর্ণ অবৈধ।

এতে ট্রেন চলাচলে ঝুঁকি বাড়ছে। সেই সঙ্গে ট্রেনে কাটা পড়ে মৃত্যুর সংখ্যাও বাড়ছে। স্থায়ীভাবে উচ্ছেদের জন্য বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলে তাদের সহায়তায় এই অভিযান চালানো হয়। রেলের ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী (পথ) সুলতান মৃধা, সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফিউল আযমের নেতৃত্বে এই উচ্ছেদ অভিযান চালানো হয়। এ সময় অন্তত ৫ শতাধিক দোকানপাট উচ্ছেদ করা হয়েছে।

রেলের ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী (পথ) সুলতান মৃধা জানান, রেললাইনের উভয় পাশে ২০ ফুট জায়গার ওপর সার্বক্ষণিক ১৪৪ ধারা জারি আছে। কাজেই কেউ চাইলেই দোকানপাট বসাতে পারেন না।

Share this news as a Photo Card

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :
09 December 2023

সৈয়দপুরে রেলের দুধারে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

www.Bangladesherbarta.com

সৈয়দপুরে রেলের দুধারে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

আপডেট সময় : ১২:০৪:২৩ অপরাহ্ন, শনিবার, ৯ ডিসেম্বর ২০২৩